Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিহার সিদ্দিকী ফটো সাংবাদিক হিসেবে পরপর তিনবার এনআরবি এওয়ার্ড পেলেন

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: October 10, 2018 | 1:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউয়র্ক : দেশ ও প্রবাসের অত্যন্ত সুপরিচিত এবং মেধাবী ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে আবারও উত্তর আমেরিকায় প্রবর্তিত সন্মানজনক এনআরবি এওয়ার্ড পেয়েছেন। নিহার সিদ্দিকী প্রথম বাংলাদেশী ফটো সাংবাদিক যিনিপরপর তিনবার শো টাইম মিউজিক এন্ড প্লে প্রবর্তিত এই পদকে সন্মানিত হন।

শো টাইমের প্রেসিডেন্ট ও সিইও আলমগীর খান আলম ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে ঊডসাইডের কুইন্স প্যালেসে এই পুরস্কার দিতে গিয়ে বলেন, নিহার ভাই তাঁর ক্যামেরার লেন্সের মাধ্যমে প্রবাস জীবনের আনন্দ বেদনার চিত্র ধারন করে থাকেন। আর তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপামর জনতা সবাই নিহার সিদ্দিকীর তোলা ছবি পছন্দ করেন। তাঁকে এই সম্মান জানাতে পেরে আমরা নিজেদেরকেই সম্মানিত বোধ করছি। শোটাইমের হয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেন জনপ্রিয় গায়িকা রিজিয়া পারভিন এখানে উল্লেখ করা যেতে পারে নিহার সিদ্দিকী ঢাকায় থাকতে দৈনিক ইত্তেফাক এবং সাপ্তাহিক রোববারের মতো প্রথিতযশা সংবাদপত্রে কাজ করেছেন।

তাঁর তোলা ছবি দিয়ে বড় বড় কোম্পানী ক্যালেন্ডার বানিয়েছে বছরের পর বছর। আজম খানের মতো কিংবদন্তী শিল্পীর সিডির কভার হয়েছে তাঁর তোলা ছবি দিয়ে। দুই বছর আগে জাতিসংঘের সাধারন পরিসদের অধিবেশনে যোগদানের সময় প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে তিনি যে বিশেষ এলবাম উপহার দেন তা নিয়ে সবখানে প্রচুর আলোচনা হয়।

নিহার সিদ্দিকী বর্তমানে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা “সাপ্তাহিক “ এবং ফটো এজেন্সী ‘ফোকাস বাংলা’র নিউ ইয়র্ক প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কিরন টিভির প্রেসিডেন্ট এবং সিইও। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার সকল পত্রিকার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন।

নিহার সিদ্দিকীর দাদা মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী উপমহাদেশের একজন খ্যাতনামা সাংবাদিক ও লেখক ছিলেন। প্রয়াত বাবা আমিনুল ইসলাম সিদ্দিকী ও ছিলেন মন্ত্রনালযের একজন কর্মকর্তা। ছোটভাই ও সুপরিচিত টকশো আলোচক এডভোকেট তানবীর সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। নিহার সিদ্দিকীর চাচা, সম্প্রতি প্রয়াত বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী দেশের একজন খ্যাতনামা বিচারক ছিলেন। স্ত্রী শাহীন সুলতানা ও একমাত্র কন্যা প্রথমাকে নিয়ে তাদের সুখের সংসার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV