নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বনভোজন ও মিলনমেলা
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে নিজ এলাকার দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন ও মিলনমেলা। গত ২৯ জুলাই রোববার নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির জর্জেস আইল্যান্ড পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজনটি অনুষ্ঠিত হয়। জ্যামাইকা, জ্যাকসন হাইট্স এবং ব্রঙ্কস থেকে ৩টি বাস ছাড়াও নিজস্ব কার যোগে বিপুল সংখ্যক নেত্রকোনা জেলাবাসী বনভোজনে যোগ দেন।

চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত নেত্রকোনা জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা। বনভোজনে বাড়তি আনন্দ এনে দেয় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনা। সকলের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতায় স্বদেশীয় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার্কটি রূপ নেয় প্রবাসে একখন্ড নেত্রকোনা।
সংগঠনের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের পরিচালনায় উপদেষ্টা মোস্তফা জামান ইদ্রিছী ও আসমা বেগম অন্যান্য উপদেষ্টা ও কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে বনভোজন উদ্বোধন করেন।


আয়োজকরা জানান, উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক মো. বশির ফারুক, প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল আলম ভূইয়া, উপদেষ্টা বজলুর রহমান (নয়ন), জিল্লুর রহমান ও হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সহ সভাপতি হীতেন্দ্র দত্ত, মো নুরুল হক, মো রফিকুল ইসলাম খান (খোকন), সহ– সাধারণ দেবল কান্তি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সফিক, সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম কায়সার, কোষাধ্যক্ষ মোবাশ্বির আহমেদ রূপন, সমাজ কল্যাণ সম্পাদক শাখের আহমেদ লেনিন, সহ ক্রীড়া সম্পাদক আবদল্লাহ আল মুজাহিদ, সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক মুখলেসুর রহমান সুজন, দপ্তর সম্পাদক পলাশ ঠাকুর, ইভেন্টকমিটির আহবায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব লোকমান হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাবিবুর রহমান (হাবিব), মো নজরুল ইসলাম, সদস্য জানি প্রমীর অক্লান্ত শ্রম ও চেষ্টায় এই আয়োজন সম্পূর্ণ সফল হয়েছে।

ইয়াসমীন ইদ্রিছী ও খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহবুব আলম, পবিত্র গীতা পাঠ করেন বাবু প্রাণজিত। পিকনিকে তিন ওয়াক্ত নামাজ আদায় করা হয় মাওলানা মাহাবুব আলমের ইমামতিতে।
এর আগে বনভোজন স্থলে সমবেত হওয়ার পর অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকির নেতৃত্বে সোসাইটির কয়েকজন কর্মকর্তাও বনভোজনে যোগ দেন।


দুপুরের খাবারের পর শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে বনভোজনে অংশ নেয়া বিপুল সংখ্যক প্রবাসীদের মাতিয়ে রাখেন। গান পরিবেশন করেন আহসান পুজারী ও মারিয়া আক্তার মৌ। নৃত্যে ছিল সাদিয়া নাহিয়ান খান প্রমী।
খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়। র্যাফেল ড্রতে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট, ল্যাপটপ, টিভি সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট বিজয়ী হন জাঙ্গীর আলম।


অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ ও এটর্ণী মঈন চৌধুরী। আরো স্পন্সর ছিল এশিয়ান ড্রাইভিং স্কুল, এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ এবং তানিয়া বিউটি সেলুন, আল আকসা রেষ্টুরেন্ট, বাংলা টাউন সুপার মার্কেট, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসী, স্টার্লিং ফার্মেসী, এক্সিট রিয়েলিটি।
বনভোজনে নেত্রকোনা প্রবাসীদের স্বপরিবারে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার।
এসময় তারা সংগঠনের বিভিন্ন কর্মকান্ডসহ বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিজ এলাকার উন্নয়নে সকল প্রবাসীকে স্ব স্ব অবস্থান থেকে আরো ভূমিকা রাখার সময় এসেছে। আগামী বছর গঠনতন্ত্র অনুসরণে নতুন কমিটি গঠনের মাধ্যমে আরো জমজমাট বনভোজন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সকলকে স্বপরিবারে অগ্রিম আমন্ত্রণ জানান তারা। অতিথি ও সদর্যরা সুন্দর নির্মল আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!