Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রখ্যাত আবৃত্তিশিল্পী কাজী আরিফের জানাজা, শেষ শ্রদ্ধা : আজ রোববার রাতে মরদেহ ঢাকায় পাঠানো হবে

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: April 30, 2017 | 2:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের স্থানীয় সময় ২৯শে এপ্রিল শনিবার মাগরিবের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে প্রখ্যাত আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের পক্ষ থেকে শিল্পীকে গার্ড অব অনার দেয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিল্পীর মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিউইয়র্কের স্থানীয় সময় আজ রোববার রাত ১০টার দিকে আমিরাত এয়ারওয়েজে করে বাংলাদেশে পাঠানো হবে। লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনে সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মিথুন আহমেদ ও সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পালন করা হয় এক মিনিট নীরবতা।

নিউইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লুকাস হাসপাতালে স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নিয়ে আবৃত্তিশিল্পী কাজী আরিফকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে ছিলেন কাজী আরিফের মেয়ে অনুশকা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। কাজী আরিফের মরদেহ রাখা হয়েছে ফিউনারেলে।

মাউন্ট সিনাই সেন্ট লুকাস হাসপাতালে ২৫শে এপ্রিল কাজী আরিফের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এদিকে আরিফের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, প্রখ্যাত আবৃত্তিশিল্পী কাজী আরিফ ১৯৫২ সালের ৩১শে অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। কিন্তু বেড়ে উঠেন চট্টগ্রাম শহরে। এখানে তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য এসব কিছুরই হাতেখড়ি। কাজী আরিফ একাধারে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এর পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও চালিয়ে যান। গত বছর মার্চ মাসে আবৃত্তি চর্চায় বিশেষ অবদানের জন্য ‘কাজী সব্যসাচী পুরস্কার’ অর্জন করেন কাজী আরিফ। একই মঞ্চে কলকাতার বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও এ সম্মাননা পান। কাজী আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন ও মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতাও। তার আলোচিত আবৃত্তি অ্যালবামগুলোর মধ্যে ‘পত্রপুট’, ‘তাম্রলিপি’ অন্যতম। আশির দশকের মাঝামাঝি নতুনদের কবিতা নিয়ে একটি অ্যালবাম করেন তিনি। তারপর প্রকাশ হয় ‘এখনো রবীন্দ্রনাথ’-দুই খণ্ডে, ‘আজো নজরুল’। তার মোট ১৭টি আবৃত্তির অডিও অ্যালবাম রয়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV