Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : ফুলতলী ট্রাস্ট এখন পৃথিবীর সর্ববৃহৎ কেরাত শিক্ষা প্রতিষ্ঠান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: January 21, 2020 | 12:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গত ১৯ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হয়েছে ভারতীয় উপ মহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.)’র ১২তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র উদ্যোগে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এদিন বিকেলে এ উপলক্ষে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, আলোচনা সভা, মিলাদ ও দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএস’র স্থায়ী কমিটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিক।

আঞ্জুমানে আল ইসলাহ ইউএস’র সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ মাওলানা ওহী আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক, সিনিয়ার সহ সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুন নূর, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ কাওছার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নজমুদ্দীন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান সহ আঞ্জুমানে আল ইসলাহ ইউএস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ ইসলামী ব্যক্তিত্বরা। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা বুরহান উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ রাজু। নাতে রাসুল (সা.) পেশ করেন ক্বারী খালিদ মিয়া ও ক্বারী মাহতাব আহমেদ। ফুলতলী (র.) এর শানে মর্সিয়া পরিবেশন করেন ক্বারী আবিদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র জীবনীর উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারী। একজন প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন, উস্তাদুল হাদিস। ফুলতলী (র.) অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। তাঁর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এখন পৃথিবীর সর্ববৃহৎ কেরাত শিক্ষা প্রতিষ্ঠান। দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ, দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউকে আন্তর্জাতিকভাবে আধুনিক ইসলামী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। তাঁর নিজ বাড়িতে প্রতিষ্ঠিত লতিফিয়া এতিমখানায় পরি পালিত হচ্ছে হাজার হাজার এতিম শিশু। তাঁর বাড়িতে প্রতিষ্ঠিত বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক শিক্ষা বিস্তারে বিশাল ভূমিকা রাখছে।

মাহফিলে আল্লামা জালাল সিদ্দিক সভাপতির বক্তব্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র স্মৃতিচারণ করে বলেন, তার পুরো জীবনটাই ছিল কুরআন-সুন্নাহর জীবন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণে তিনি ছিলেন অনুকরনীয় দৃষ্টান্ত। তাঁকে অনুসরণ করলেই আল্লাহ ও তার রাসুল (স.)কে পাওয়া যাবে।
আল্লামা জালাল সিদ্দিক কুরআন-সুন্নাহর আলোকে আলোচনায় বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। মহানবী হযরত (সা.) বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরীত হয়েছেন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানব জাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সা.) এর পরিপূর্ণ অনুসরণকারী না হলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্তরা ইসলামের শত্রু। মানবতার শত্রু। এক শ্রেণীর আলেম কিছু আমল ও মাছআলার ব্যাপারে ফতোয়ার বাড়াবাড়ি করছেন। মনগড়া ফতুয়া দিচ্ছেন। মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত বলে অপপ্রচার করছেন। নামাজের পর মুনাজাত, মিলাদ-কিয়ামকে বিদাত বলার দৃষ্টতা দেখাচ্ছে। অথচ দো’য়াই হচ্ছে সব ইবাদতের সারাংশ। এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। এব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী মাহফিলে যোগ দেন। পরে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুসল্লীদের মাঝে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

https://www.youtube.com/watch?v=oCQ5k0TS0GY
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV