নিউইয়র্কে প্রথমবারের মত ৭ অভিবাসন প্রত্যাশী শিশুকে মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে প্রথমবারের মত অন্তত ৭জন অভিবাসন প্রত্যাশী শিশুকে তাদের মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে। শুক্রবারই শিশুরা নিউইয়র্কের ‘সোশাল সার্ভিস সেন্টার’ ত্যাগ করে তাদের মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফিরে গেছে। তাদের অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়েছিল বলে জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’।
‘যারা আমার সন্তানকে ফিরে পেতে সহায়তা করেছে তাদের ধন্যবাদ জানাই। আমিতো ধরেই নিয়েছিলাম যে, আমার সন্তানকে আর ফিরে পাব না তবে সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব।’ দুই মাসেরও বেশি সময় পর নিজের সন্তান ফিরে পেয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন, গুয়াতেমালা বংশদ্ভুত রোজিরা পাবলো-ক্রুজ। ইয়েন গঞ্জালেজ নামে আরেকজন নারী জানিয়েছেন, তিনি তার সন্তানকে ফিরে পেয়ে খুবই সুখি অনুভব করছেন। তার ৬, ৯ ও ১১ বছরের মোট ৩জন সন্তানকে আটকে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। টেলিগ্রাফ জানিয়েছে, শিশুরা তাদের মায়ের সঙ্গে যাওয়ার সময় তাদের খেলনা ব্যালুন, ব্যাকপ্যাক ও পশুগুলো হাতে করে নিয়ে গেছে। ইয়ন নিউজ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








