নিউইয়র্কে প্রথম আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স ১০ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ১০ নভেম্বর প্রথম বারের মত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স। এই আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্সের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক নিউইয়র্ক সানিসাইড মুসলিম সেন্টারের ইমাম জুবাইর রাশিদ জানান, নিউইয়র্কে প্রথমবারের মত আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর রবিবার বিকেল ৪টায় জ্যাকসন হাইটস হাটবাজার পার্টি সেন্টারে। সুন্নাহ কনফারেন্সে সভাপতিত্ব করবেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। কনফারেন্সে গুর“ত্বপূর্ণ দীনি বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ফ্লোরিডা মাসজিদুল মোমিনীন ইমাম ও খতিব আল্লামা আব্দুল হাকীম আজাদী, ম্যানহাটন ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম ও খতিব শায়েখ সা’দ জালোহ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ডিরেক্টর ডঃ ইমাম শামছে আলী, মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ইমাম শায়েখ মুফতি আবদুল মালেক, আসসাফা ইসলামিক সেন্টারের খতিব রফিক আহমেদ রেফাহী, আলনুর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ইমাম মুফতি মোহাম্মদ ইসমাঈল, বাঙলা বাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম ইয়াহইয়া, বিএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল রশিদ আহমেদ, আল ইখলাছ ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শোয়েইব। আন্তর্জাতিক এই সুন্নাহ কনফারেন্সে মিডিয়া পার্টনার নিউইয়র্কে প্রথম বাঙলা ইসলামিক টেলিভিশন আই টিভি। কনফারেন্স সমন্বয়কারি আজাদ বাকির, নুরুল হাসান, নওশাদ হোসাইন, আমিনুল ইসলাম চৌধুরি, খাইরুল ইসলাম খোকন ও রফিকুল ইসলাম।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








