Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা প্রদান উপলক্ষ্যে সার্বজনীণ সংবর্ধনা কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: July 10, 2018 | 12:13 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ৮ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী, দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আরোগ্য ও রোগমুক্তি কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের অন্যতম কার্য্যকরী কর্মিটির সদস্য শরীফ কামরুল আলম হীরা ও সভা পরিচালনা করেন আইন বিষয়ক সম্পাদক এ্যাড শাহ মোঃ বকতিয়ার আলী।

   
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস আহমদে, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মমতাজ শাহনাজ, যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, জলি আহমদ, জাতীয় শ্রমীক লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইলিয়ার রহমান, ইঞ্জিঃ হাসান, আওয়ামী লীগ নেতা ওয়ালী হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, এ্যাড, এমাদ উদ্দিন, এ্যাড, লুৎফর রহমান, মোঃ হাসান জিলানী, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বি,এম, জাকির হোসেন (হিরু ভূইয়া), সহ-সভাপতি ইঞ্জি: মিজানুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, এম, এ, মতিন, রহিমুল হুদা প্রমুখ।


সভায় বক্তারা সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক বলিষ্টতা, সততা ও সাহসীকতার ভুয়ষী প্রশংসা করেন। এক এগারোর সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে যে ভুমিকা এবং ৫ মে হেফাজতী তান্ডবের সময় কঠোর ভাষায় হুশিয়ারী দেয়ার সাথে সাথে তারা ঢাকা ছেড়ে পলায়ন করে। স্বল্পভাষী আশরাফ ভাইয়ের নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছে।


নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সিদ্ধান্ত নেন, জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের সুচিকিৎসার জন্যে নিউইর্য়কের স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে এনে চিকিৎসা করোনোর যাবতীয় ব্যবস্থা নেয়াসহ ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সিদ্ধান্ত গৃহিত হয় । সাথে সাথে ঢাকায় ফোনে যোগাযোগ করে মিটিং এ গৃহিত সিদ্ধান্তবলী জানানো হয় ও তাৎক্ষনিকভাবে যোগাযোগ করে সকল তথ্য প্রেরণ করা হয়।
সভায় এছাড়া আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা প্রদান উপলক্ষ্যে অচিরেই একটি সার্বজনীণ সংব^র্ধনা কমিটি গঠন কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ