Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী নাটোর জেলা সমিতি ইউএসএ’র থ্যাংকসগিভিং ডে উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: November 24, 2018 | 4:09 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2383346945221414/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসী নাটোর জেলা সমিতি ইউএসএ উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে থ্যাংকসগিভিং ডে। সংগঠনটি গত ২৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি হলে উদযাপন করে দিবসটি। অনুষ্ঠানটি পরিনত হয় নাটোর জেলাবাসীর মিলন মেলায়।

   
সংগঠনের আহ্বায়ক মো. আবদুল খালেকের সভাপতিত্বে এবং সদস্য মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বৃহত্তর রাজশাহী জেলা সমিতির সভাপতি মো. হালিম, সিনিয়ার সহ সভাপতি মঞ্জুর আলম রবিন, সহ সভাপতি মজিব উদ্দিন জেন্টু, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর হোসেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, সমাজকর্মী আকবর আলী, আকরাম আলী, নাটোরের সন্তান মো. শাহীন আলম, মেজর (অব.) কাজী আবুল ফরিদ চৌধুরী, এডভোকেট কামরুজ্জামান, এবিএম সাদিক, নাজির উদ দৌলা, গোলাম আরিফ টিপু, কপিল চৌধুরী, এ ইসলাম মামুন প্রমুখ।


অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. সাফওয়ান আবদুল্লাহ। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিথি ও সংগঠনের কর্মকর্তারা এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পরে প্রবাসী নাটোর জেলাবাসীর হোম মেইড মজাদার বিভিন্ন খাবার সহ টার্কি ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
আয়োজক কমিটির কর্মকর্তারা অতিথিদের ধন্যবাদ জানিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে নাটোর জেলাবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/USANewsNY/videos/572424979883337/

https://www.facebook.com/USANewsNY/videos/272654813449456/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ