নিউইয়র্কে প্রবাসী মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম। শনিবার নিউইয়র্কে আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারির সমন্বয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
প্রধান অতিথি ছিলেন জর্জিয়া স্টেটের সিনেটর ডেমক্র্যাট শেখ রহমান। তিনি বলেন, “একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামে ক্ষত-বিক্ষত বাংলার জনপদ আজ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে। স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রমের এ ধারা অব্যাহত রাখতে দেশ ও প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়াকে ‘বেস্ট অব দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড দেন সিনেটর শেখ রহমান, এটি প্রদান করে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম।
এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে পাশ হওয়া প্রক্লেমেশনের কপি মুক্তিযোদ্ধাদের কাছে দেন স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের কমিউনিকেশন্স ডাইরেক্টর রাজিন্দর কাউর।
উৎসবে গান শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। আরও অংশ নেন কণ্ঠশিল্পী শাহ মাহবুব, শেফালি শরগম, সবিতা দাস এবং জলি। সেক্টর কমান্ডারস ফোরামের মহিলা বিষয়ক আন্তর্জাতিক সম্পাদক সবিতা দাসের পরিচালনায় জাদু প্রদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।
মাসিক সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এমডি ওয়াহাব খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মলিন সাহা, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ফোবানার নির্বাহী চেয়ারম্যান ও ইউএসএ কমিটি ফর সেক্যুলার অ্যান্ড ডেমক্র্যাটিক বাংলাদেশের সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, দ্য কান্ট্রি টুডে এর সম্পাদক হেমায়েত হোসেন, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও এবং সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাফরউল্লাহ ও মুক্তিযোদ্ধা সন্তান ইউএসএ ইনকের কনভেনর আশরাব আলী খান লিটন। বিডিনিউজ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








