Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রভাতফেরির মধ্য দিয়ে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফা’র একুশ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: February 26, 2019 | 6:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে তৃতীয় বারের মত প্রভাতফেরির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফা স্থানীয় সময় ২১শে ফেব্রুয়ারী বুধবার সকালে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।


নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউর বাফার কার্যালয়ের সামনে থেকে প্রভাতফেরিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারের সামনে নির্মিত বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রভাত ফেরির উদ্যোক্তা বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের নের্তৃত্বে বাফার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এসময় অন্যদের মধ্যে অংশ নেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, স্থানীয় অ্যাসেম্বীওম্যান কারিনা ওসে, প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, কমিউনিটি নেতা আব্দুস শহীদ, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন’র সিইও আবু তাহের, খলিল বিরিয়ানী হাউজের সিইও খলিলুর রহমান, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাঈদুর রহমান লিংকন সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ।
এরপর এক এক করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন নতুন প্রজন্ম, বিভিন্ন প্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ। দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা প্রভাতফেরিসহ একুশের অনুষ্ঠানমালায় যোগ দেন। সবশেষে বাফার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারীর ঊষালগ্নে সর্বস্তরের ছাত্র-জনতার প্রভাতফেরির মত সুদূর প্রবাসেও একইভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করার অনুভূতি ভাষায় ব্যক্ত করার মত নয়। তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন তথা বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য জানাতে মুখ্য ভূমিকা রাখবে এমন আয়োজন। অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাফার এ আয়োজন মূলধারায়ও নতুন বার্তা দেবে।
কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন বাফার শামিম আরা বেগম, ফারজানা ইয়াসমিন, রণজিত কুমার দাস, অনুপ কুমার দাশ, মো. নাসির উল্লাহ, মাসুম আহমেদ ও আবদুল মুকিত চৌধুরী।
সার্বিক সহযোগিতায় ছিল অপ্টিমাম টিউটোরিয়াল, ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন এবং এশিয়ান ড্রাইভিং স্কুল। প্রভাতফেরীতে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান বাফা’র সভাপতি ফরিদা ইয়াসমীন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV