নিউইয়র্কে প্রিন্সিপাল হাবীবুর রহমান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল : ইসলামী সমাজ বিনির্মাণে তাঁর সংগ্রামী জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে
রশীদ আহমদঃ বাংলার সিংহপুরুষ হিসেবে খ্যাত, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের স্মরণে গত ১৯অক্টোবর শুক্রবার বাদ মাগরিব নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের আননুর কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, ইসলামী সমাজ বিনির্মানে প্রিন্সিপাল আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি একাধারে একজন ইসলামী চিন্তাবিদ, প্রাজ্ঞ রাজনীতিক, মুফাস্সিরে কোরআন, আদর্শ শিক্ষক ও আধ্যাত্মিক নেতা ছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে সিলেটের বুকে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা প্রতিষ্ঠিত হয়। তিনি সকল ইসলাম বিরুধী অপশক্তির বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন। তার যোগ্য নেতৃত্বে আইন-শরিয়ত সম্মেলন, তাসলিমা নাসরিন খেদাও আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ তথা মুর্তিবিরুধী আন্দোলন সফলতা লাভ করে। বাংলাদেশের ইতিহাসে তিনি তাঁর কর্মগুণে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আননুর কালচারাল সেন্টার, নিউইয়র্কের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কাশেম, আমেরিকান মুসলিম সেন্টারের হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান, মসজিদ মিশনের (হাজী ক্যাম্প মসজিদ) ইমাম মাওলানা মঞ্জুরুল করীম, ইয়র্ক-বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ, উডসাইডস্থ মাদানী মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল ইসলাম, খেলাফত মজলিস নিউইয়র্ক সভাপতি মাওলানা হামিদুর রহমান আশরাফ, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!