Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার ইফতার মাহফিল : ২২ জুন ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাকির খান হত্যাকান্ডের বিচার দাবী সমাবেশে উপস্থিত থাকার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: June 12, 2017 | 4:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল। গত রোববার নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আবদুস শহীদ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা কো-কনভেনার মাহবুব আলম, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক আবদুল মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ. কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রব দলা মিয়া, রেহানুজ্জামান, লোকমান হোসেন লুকু, আজিজুর রহমান গেদা মিয়া, টিপু সুলতান, হেলাল আহমদ, নাদির খান, বুরহান উদ্দিন, সামাদ মিয়া জাকের, আবদুল কাদের দিজু, লূৎফুর হোসেন আজাদ, মাহমুদুর রহমান প্রমুখ।মাহফিলে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি মরহুম জাকির খান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদের পিতা মরহুম আলহাজ্ব সফিকুর রহমান, মো. হেনা, মোবরু খান, হাজী মুজাম্মিল আলী, মোজিন মিয়া এবং শহীদ আলীর মা’র আত্মার মাগফেরাত কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ আশরাফ খান।
মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, নুরুজ্জামান লিপন, শাহেদ আলী, আপ্তাব খান মোহন, চৌধুরী মোমিত তানিম, আব্দুল কাইয়ুম, আবদুল মালেক দুলু, ইস্কান্দার আলী, শওকত আলী, জুয়েল আহমেদ, শিপলু প্রমুখ। বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন এ ইফতার আয়োজনে।মাহফিলে জাকির খানের খুনী তাহার মাহরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী ২২ জুন বৃহস্পতিবার ব্রঙ্কস সুপ্রিম কোর্টের সামনে দিনব্যাপি অনুষ্ঠেয় প্রতিবাদ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান হয়।উল্লেখ্য, চাঞ্চল্যকর জাকির খান হত্যা মামলার পরবর্তী তারিখ আগামী ২২ জুন। এদিন জাকির খানের খুনী তাহার মাহরানকে ব্রঙ্কস সুপ্রিম কোর্টে হাজির করা হবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV