Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বইয়ের মোড়ক উন্মোচন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: December 26, 2022 | 4:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর পার্টি হলে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। সাংবাদিক আবুল কাশেম সম্পাদিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রবাসী কবি, লেখক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
প্রকাশিত ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বই নিয়ে আলোচনা করেন উপস্থিত গুণী ব্যক্তিরা। চলতি বছর ঢাকায় অমর একুশে গ্রন্থমেলায় গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটির প্রকাশক বেহুলা বাংলা এবং পরিবেশক রকমারি ডটকম। অনুষ্ঠানটির যৌথ আয়োজক ছিল সাদেক আলী ফাউন্ডেশন ও নিউইয়র্কে শেরপুর জেলা সমিতি।
শেরপুর জেলা সমিতির সভাপতি মামুন রাশেদের সভাপতিত্বে এবং সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ সংকলিত বইয়ের লেখক সাংবাদিক আবুল কাশেম, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, লেখক ও সাংবাদিক মইনুদ্দিন নাসের, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, সাবেক সচিব একেএম বদরুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, লেখক ও রাজনীতিবিদ শামসুদ্দিন আজাদ, প্রকৌশলী ও ব্যবসায়ী মাহফুজুল হক, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, ড. সুদীপ্ত দেব, জেবিবির সভাপতি মাহবুবুর রহমান টুকু, আয়েশা বেগম ও সাংবাদিক আবুল কাশেমের বড় মেয়ে শায়লা শারমিন শতাব্দী। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা শহীদুল্লাহ।
আলোচনা সভায় সাংবাদিক আবুল কাশেম বলেন, ২০২০ সালের শুরুর দিকে বিশ্ব যখন কোভিড-১৯ এর কবলে পড়ে যখন নাস্তানাবুদ অবস্থা, নিউইয়র্কের মানুষরা কর্মহীন হয়ে ঘরে বসে দিন কাটাচ্ছিল। স্থবির হয়ে পড়েছিল বিশ্বর বড় বড় শহর। নিউইয়র্কে দিনরাত সাইরেন বাজিয়ে কেবল রোগীদের জরুরি যানবাহনের ছুটে চলা। ঘরবন্দি সময় কাটানো যখন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ছিল ঠিক তখনই সাংবাদিক আবুল কাশেম রাজনীতিবিদ, শহীদ বুদিজীবী, সমাজসেবক, শহীদ বীরশ্রেষ্ঠ, কবি, মহাকবি, লেখক, গবেষক, বিজ্ঞানী, সাংবাদিক, গীতিকার, সুরকার, নাট্যকার, জমিদার, নওয়াব, স্বাধীনতা সংগ্রামী, শিক্ষ্যাবিদ, ইতিহাসবিদ, বিপ্লবী, দানবীর, চলচ্চিত্রকর, চিত্রকর ও ভাস্করদের জীবন বৃত্তান্ত পড়ে তা সংগ্রহ করেন। এরপর মনীষীদের জীবনী নিয়ে একটি সংকলন প্রকাশ করার চিন্তা তার মাথায় আসে।
তিনি বলেন, এই বইয়ে সকল মনীষীদের জীবনী তুলে ধরা সম্ভব হয়নি। দেশ ও প্রবাসের পাঠকরা যদি আমার এ ক্ষুদ্র প্রয়াসকে গ্রহণ করেন তাহলে আগামীতে আরো ৫২ এবং ২১ মনীষীর জীবনী সম্বলিত বই বের করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এ সংকলনে প্রথমেই ১০১ মনীষীর তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই অনুপাতে বই আকারে বেশি মোটা হতো। সবদিক বিবেচনা করে পরে ৭১ মনীষীর জীবনী প্রকাশের সিদ্ধান্ত নিই। এটি আমার প্রথম প্রয়াস। বইয়ে ভুল-ক্রুটি থাকাটা খবই স্বাভাবিক।
কবি, লেখক ও প্রকাশক এবিএম সালেহ উদ্দিন বলেন, একটি সংকলন বা বই প্রকাশ করতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে প্রবাসে বলে এ কাজ করা একটি কষ্ট সাধ্য ব্যাপার। বইয়ের ভুল-ক্রুটি থাকাটা স্বাভাবিক, এসব বিষয় আলোচনা করে লেখকের মনকে দুর্বল না করে তাকে আরও উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।
বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, মো. নাজিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, চ্যানেল আইয়ের সাংবাদিক রাশেদ আহমেদ, সময় টিভির সাংবাদিক হাসানুজ্জামান সাকী, নিউইয়র্ক কাগজের সহযোগী সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক পুলক মাহমুদ, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, লেখক ও কলামিস্ট শিতাংশু গুহ, টিবিএন-এর সাংবাদিক শামীম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু, আইবিটিভির সাংবাদিক হাসান মাহমুদ, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, নারী পত্রিকার সম্পাদক পপি চৌধুরী, বিডি ইয়র্কের সম্পাদক শাহ ফারুক, কবি ফারহানা ইলিয়াস তুলি, অ্যাডভোকেট মজিবুর রহমান, লায়ন হাসান জিলানী, সাংবাদিক আকবর হায়দার কিরণ, ফটো সাংবাদিক নীহার সিদ্দিকী, সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল হক, সাংবাদিক তপন চৌধুরী, সাংবাদিক মশিউর রহমান মজুমদার, আবাসন ব্যবসায়ী কামরুজ্জামান বাচ্চু, প্রবাসে বিনোদন সংস্থা শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, আল আমিন মসজিদের সভাপতি মো. জয়নুল আবেদিন, সাংস্কৃতিককর্মী গোপাল সান্যাল, ফারুক মিয়া, রাসেল আহমদ, রানা রায়হান, ফেরদৌসী বেগম, শান্ত দত্ত, শারমিন সুলতানা লাকী, ফরহাদ হোসেন মিলন, নাহিদ রায়হান লিখন, ফাহাদ ফাহমি, সরোয়ার আলম, কণ্ঠশিল্পী কৌশলী ইমা, শাহরিন সুলতানা, আমিরা ফারাহ শিমিন ও সাবেরা জামান কচি এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৌশলী ইমা ও শাহরিন সুলতানা। শিল্পীদের তবলায় সঙ্গত করেন প্রবাসের জনপ্রিয় তবলাবাদক স্বপন দত্ত।
‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ