Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর জন্ম শতবার্ষিকী : স্বদেশ ফোরামের আয়োজনে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: September 3, 2018 | 11:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল ওসমানীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বাংলাদেশে বঙ্গবীর একজনই, তিনি হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বীর সেনানী জেনারেল এমএজি ওসমানী। মা-মাটি ও লাল সবুজ পতাকার জন্য মহান মুক্তিযুদ্ধে যিনি জীবনবাজী রেখেছিলেন, সেই বীরের আত্মজীবনী বাংলাদেশের পাঠ্যপুস্তকে অর্ন্তভূক্ত করা সহ জাতীয় পর্যায়ে মর্যাদা দিতে হবে। তিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আজীবন। যা দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসে।

 
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরামের ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১লা সেপ্টেম্বর শনিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর ইত্যাদি গার্ডেন রেষ্টুরেন্টের ২য় তলায় আয়োজিত ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বদেশ ফোরাম এর সভাপতি মুক্তিযোদ্ধা কবি অবিনাশ চন্দ্র আচার্য। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট শেখ আকতার উল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ ইউএসএ এর সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি-অধ্যাপক মোখলেসুর রহমান, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ ইউএসএ এর সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান ও জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ ইন্ক এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন ও বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী ও ছড়াকার মেহেদী কাবুল।


স্বদেশ ফোরাম এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় কবিতা-ছড়া পাঠ ও আলোচনায় অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা নূর-ই-আলম বাবু, মুক্তিযোদ্ধা জাফর আলী খান, বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, বালাগঞ্জ ওসমানী নগর এসোসিয়েশনের সাবেক সভাপতি আজিজ আহমদ ছালিক, সমাজসেবী গোলাম কিবরিয়া (অনু), ব্যাংকার সিরাজ উদ্দিন আহমদ, সমাজসেবী সৈয়দ সিদ্দিকুল হাসান, ব্যাংকার সৈয়দ মুজিবুর রহমান, কবি দেওয়ান নাসের রাজা, কবি মোহাম্মদ আব্দুল জলিল, কবি মোঃ হাফিজ উদ্দিন, সমাজসেবী সৈয়দ আলী আশরাফ, কবি আবুল বাশার প্রমুখ। সভাশেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV