Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: August 12, 2022 | 11:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র। গত ৭ আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যামাইকা পানসি রেস্টুরেন্ট পার্টি হলে বঙ্গমাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা: মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দীন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, উপদেষ্টা বীর মুক্তযোদ্ধা তোফায়েল চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গমাতা পরিষদের প্রাক্তণ সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম ও প্রাক্তণ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, ডা. কমল রতন সাহা, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কুমিল্লা সোসাইটির বিদায়ী সভাপতি আবুল খায়ের আখন্দ ও নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম ও মুফিজুল ইসলাম ভূইয়া রুমি।
আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা ও উপদেষ্টা ফাহিম রেজা নূর, অধ্যক্ষ সানা উল্লাহ, এডভোকেট ইমাম হোসেন শেখ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সহ সভাপতি মোঃ জহুরুল ইসলাম ও এডভোকেট মোর্শেদা জামান।
বঙ্গমাতাকে নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন সংগঠনের সহ সভাপতি শাহীন ইবনে দিলওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়–য়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সফিকুল ইসলাম আখন্দ ও কোষাধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, লিয়াকত আলী, জিল্লুর রহমান শাহীন ও মেয়াজ্জেম হোসেন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা: মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে যোগদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV