নিউইয়র্কে বরমচাল এসোসিয়েশন অব ইউএসএ‘র বর্ণিল বনভোজন ও মিলন মেলা
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাস্ট্রে বসবাসরত বরমচালের প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত বরমচাল এসোসিয়েশন অব ইউএসএ‘র উদ্যোগে বর্ণিল এক বনভোজন ও মিলন মেলার আয়োজন করা হয়। ২৮ শে আগষ্ট ২০২২ রবিবার নিউইয়র্কের ফেরি পয়েন্ট পার্কে নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর আনন্দঘন নির্মল পরিবেশে এ মিলন মেলার আয়োজন করা হয়। বনভোজন ও মিলন মেলার উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নুল হক তারেক। অনুষ্ঠান পরিচালনা করেন রুমন আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ খাইরুল ইসলাম। উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি ময়নুল হক তারেক।

বনভোজন ও মিলন মেলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বরমচালের সন্তান যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির প্রাক্তণ সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর উপদেস্টা সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র প্রাক্তণ সহ সভাপতি সৈয়দ ইলিয়াছ খসরু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাবেদ আহমদ ও প্রাক্তণ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেনু।
আরও বক্তব্য রাখেন সামির শাহ (জুয়েল), আজাদ আলী সিপু, নিতা হক মুঠি, আজমল হোসেন খান (খয়রু), লুতফুর রহমান, খাইরুল ইসলাম, আশরাফ খান সুমন প্রমুখ।

বনভোজন ও মিলন মেলায় সমবেত সকলেই ব্যস্হ হয়ে পড়েন পুরো সময়টাকে উপভোগ করার জন্য। আনন্দ উল্লাস, গান গল্প আড্ডা, বিভিন্ন রকমের খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা, হরেক রকম বাঙ্গালি খাবার, এমনকি ঝালমুরি পান সুপারি এক কথায় আয়োজনে কোন প্রকার কমতি ছিলোনা।
সব কিছুর মাঝে দশটি আকর্ষনীয় পুরস্কার জিতে নেবার প্রত্যাশায় রাফেল ড্র এর কুপন ক্রয় বিক্রয়ের একটা হিড়িক বিরাজমান ছিলো। দিনভর আনন্দ বিনোদনের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আয়োজক কর্মকর্তাবৃন্দ।
বনভোজন ও মিলন মেলা আয়োজনের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন – সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ), ময়নুল হক তারেক, সামির শাহ জুয়েল, আজাদ আলী সিপু, নিতা হক মুটি, রুমন আহমদ, ইপা চৌধুরী, আজমল খান খয়রু, লুতফুর রহমান, খাইরুল ইসলাম, আশরাফ খান সুমন, রুহিন মিয়া, আব্দুল্লাহ মান্নান, জুমন হোসেন, রুবেল মিয়া, ফাহিম চৌধুরী, সোয়েব আহমদ চৌধুরী, নিপা চৌধুরী ও নিলুফার সুলতানা লিনু প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি সাহেদ দেলওয়ার চৌধুরি, সাবেক সভাপতি আশরাফ আহমদ ইকবাল, সাবেক সহ সভাপতি সৈয়দ ইলিয়াস খছরু, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন আহমদ লিটন, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক মহিলা সম্পাদিকা জাহানারা আহমেদ লক্ষী, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কয়ছর রশিদ, কুলাউড়া এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাবেদ আহমদ, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেনু, এডভোকেট সিরাজুল ইসলাম, সাহিদ চৌধুরী, ফখরুল ইসলাম, বেলাল আহমদ, বাবু আহমদ, সিতাব আহমদ, ইমরুল কয়েছ ও মান্নান আহমদ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল