নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডেন এজ হোম কেয়ারের মেইন অফিস উদ্বোধন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/846867606046953
https://www.facebook.com/USANewsNY/videos/371041610852876
https://www.facebook.com/USANewsNY/videos/192764245668294
https://www.facebook.com/USANewsNY/videos/193386805617755
https://www.facebook.com/USANewsNY/videos/387064865860465
https://www.facebook.com/USANewsNY/videos/3368193279946058
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান ‘গোল্ডেন এজ হোম কেয়ার’র প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২০ বুধবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে কুইন্সের জ্যাকসন হাইটসের ৭১-২৪ ৩৫ এভিনিউ-এ অফিসটি উদ্বোধন হয়।

‘গোল্ডেন এজ হোম কেয়ার’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট ব্যবসায়ী, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র প্রেসিডেন্ট শাহ নেওয়াজ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ‘গোল্ডেন এজ হোম কেয়ার’র প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যূ, ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডাম্স, কুইন্স বোরো প্রেসিডেন্ট ইলেক্ট ডোনভান রিচার্ডস, স্টেট এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, এসেম্বলীওম্যান জেনিফার রাজ কুমার, গোল্ডেন এজ হোম কেয়ারের চেয়ারপার্সন ও বিশিষ্ট সংগীতশিল্পী রানো নেওয়াজ, প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট পার্থ গুপ্ত, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল, সিপিএ ইয়াকুব এ খান, পুলিশ অফিসার রাসেক মালিক, সৈয়দ এনায়েত আলী, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, আহনাফ আলম, মোহাম্মদ রশীদ, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট নাসির উদ্দিন, একেএম এ রশিদ, কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, বিলাল চৌধুরী, এএফএম মিসবাহ উজ্জামান, শাহ্ শহীদুল হক, মাকসুদ আহমেদ, রেজা রশিদ, ফারুক প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল।

এসময় মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মহফুজুর রহমান, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, একাত্তর টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শামিম আল আমিন, প্রথম আলো উত্তর আমেরিকা’র সিনিয়ার রিপোর্টার মঞ্জুরুল হক, সাপ্তাহিক আজকাল’র বানিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিকী, সাপ্তাহিক দেশ বাংলার নির্বাহী সম্পাদক আলমগীর সরকার, বাংলা চ্যানেল’র সিইও শাহ জে চৌধুরী, সাংবাদিক রিমন ইসলাম, খবর.কম’র সহযোগি সম্পাদক মশিউর রহমান মজুমদার প্রমুখ। অতি সম্প্রতি যাত্রা শুরু করে নিউইয়র্কের বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগানো ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ অফিস ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।

বর্ণিল এ আয়োজনে ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ এবং প্রতিষ্ঠানের চেয়ারপার্সন রানো নেওয়াজকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

এসময় ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডাম্স বলেন, শাহ নেওয়াজ একজন সফল ব্যবসায়ী। এই কমিউনিটিতে রয়েছে তার অনেক অবদান। তিনি এবার সেবার মনোবৃত্তি নিয়ে সেবাধর্মী নতুন প্রতিষ্ঠান ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ নিয়ে কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন।
স্টেট সিনেটর জন ল্যূ বলেন, আমরা আশা করি ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ দ্রুত তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যাবে। নিউইয়র্কের সেবা প্রত্যাশী মানুষগুলো তাদের প্রত্যাশিত সেবা পাবেন এখান থেকে।
এসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন বলেন, একজন মানুষ সবখানে সফল হন না। কিন্তু শাহ নেওয়াজ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি যেমনি ব্যবসায় সফল, তেমনি কমিউনিটি সেবায়ও সফল। আজকের উপস্থিতিও শাহ নেওয়াজের প্রতি কমিউনিটির মানুষের আস্থা ও বিশ্বাসের বহি:প্রকাশ।

বক্তারা জ্যাকসন হাইটসে ‘গোল্ডেন এজ হোম কেয়ার’র অফিস স্থাপন করার জন্য এর কর্ণধার শাহ নেওয়াজকে ধন্যবাদ জানিয়ে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কমিউনিটিতে। বাঙালী পরিচালনায় এধরনের অফিসের মাধ্যমে হাতের নাগালে গুরুত্বপূর্ণ আর্থিক ও স্বাস্থ্য সেবা পাবে কমিউনিটি।
‘গোল্ডেন এজ হোম কেয়ার’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ বলেন, প্রায় এক বছর আগে শুরু হওয়া ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ করোনা মহামারির সময়েও সেবা প্রদান অব্যাহত রেখেছিল। এই হেলথ হোম কেয়ার এজেন্সিটি অন্য কোনো হোম কেয়ার এজেন্সি’র শাখা না, এটি সরাসরি নিউইয়র্ক স্টেটের লাইসেন্সধারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এইচএইচএ/পিসিএ সার্ভিস ও নার্সিং সার্ভিস প্রদান করে থাকে। যে কেউ প্রশিক্ষণ ছাড়াই নির্ধারিত নিয়মে প্রিয়জনকে সেবা দিয়ে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারছেন এর মাধ্যমে।
শাহ নেওয়াজ বলেন, ‘গোল্ডেন এজ হোম কেয়ার’র সিডিপ্যাপ লেক্সা লাইসেন্স আছে, যে কারণে বাড়িতে এইড পাঠানোসহ হাসপাতাল ও নার্সিং হোমে নার্স সরবরাহ করতে পারে। কমিউনিটিতে এই লাইসেন্সটি দুই/একটি প্রতিষ্ঠান ছাড়া আর কারো নেই।
শাহ নেওয়াজ বলেন, বাংলা ভাষার প্রতি লক্ষ্য রেখে তিনি ‘ক্যারিয়ার একাডেমি অব নিউইয়র্ক ’ নামে এইচএইচএ/পিসিএ সার্ভিসের জন্য নার্স ট্রেনিং স্কুল চালু করেছেন। নার্স ট্রেনিং স্কুলটি সপ্তাহে ৭দিনই খোলা থাকছে।
তিনি বলেন, বিভিন্ন কমিউনিটির সাথে নানামুখি ব্যবসা নিয়ে আমি কাজ করছি। বাঙালীসহ অন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি। এতে ব্যবসার পাশাপাশি সেবাধর্মী কাজ করে আনন্দও পাচ্ছি।
শাহ নেওয়াজ বলেন, জ্যাকসন হাইটসে ‘গোল্ডেন এজ হোম কেয়ার’র প্রধান কার্যালয় স্থাপন করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। কমিউনিটির সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা করে তিনি অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি কৃজ্ঞতা জানান।
শাহ নেওয়াজ জানান, ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ বর্তমানে নিউইয়র্কে ৪টি শাখা থেকে সেবা কার্যক্রম পরিচালনা করছে। শাখাগুলো হচ্ছে ৭১-১৬ ৩৫ এভিনিউ, জ্যাকসন হাইটস; ৫০৯ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিন; ৮৩১ বুরাক এভিনিউ, ব্রঙ্কস এবং ১৬৯-২৬ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা। এর মধ্যে জ্যাকসন হাইটসের ৭১-২৪ ৩৫ এভিনিউ’র প্রধান কার্যালয় থেকে জ্যাকসন হাইটস শাখা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সকল শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটির দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার জনশক্তি নিরলসভাবে কমিউনিটিকে সেবা প্রদান করছে।
‘গোল্ডেন এজ হোম কেয়ার’-এর সেবা পেতে প্রতিষ্ঠানের চারটি শাখার যে কোনটিতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন সিইও শাহ নেওয়াজ। ফোন : ৭১৮-৭৭৫-৭৮৫২।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








