Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার হেমায়েতের আত্মহত্যার কারণ পারিবারিক অশান্তির জের!

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: August 16, 2017 | 1:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করা নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)’র সম্ভবনায় তরুণ অফিসার মোহাম্মদ হেমায়েত উদ্দীন সরকারের (২৬) নামাজে জানাজা ১৪ আগষ্ট সোমবার বাদ মাগরিব জ্যামাইকা মুসিলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। মরহুমের পারিবারিক সিদ্ধান্তে ১৫ আগষ্ট মঙ্গলবার নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে (বাংলাদেশ সোসাইটির নিজস্ব কবরস্থান) তার মরদেহ দাফন করা হয়। উল্লেখ্য, পারিবারিক অশান্তির জের হিসেবে তিনি গত ১৩ আগষ্ট রোববার ১৩ আগষ্ট দুপুরে নিজ ঘরে নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু ঘটে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এনওয়াইপিডি-তে ৮ শতাধিক বাংলাদেশী-আমেরিকান অফিসার কর্মরত রয়েছেন। আর বাংলাদেশী পুলিশ অফিসারদের মধ্যে এটিই প্রথম আত্মহত্যার ঘটনা।

হেমায়েত উদ্দীন সরকার (৩২) স্ত্রী ও তিন বছরের একমাত্র শিশু সন্তান আর মা-বাবা, ভাইদের নিয়ে নিউইয়র্কের জ্যামাইকার আলবেন এলাকায় বসবাস করছিলেন। তারা দুই ভাই ও দুই বোন ছিলেন। তাদের গ্রামের বাড়ী সিরাজগঞ্জ। হেমায়েত উদ্দীন সরকার এন.ওয়াই.পি.ডি’র ট্রাফিক বিভাগের সদস্য হিসেবে প্রথমে ৫ বছর কাজ করেন। পরে অফিসার হিসেবে এনওয়াইপিডি-তে যোগদান করেন এবং ৫ বছর ধরে সততার সাথে দায়িত্ব পালল করে চলছিলেন। এর আগে এন.ওয়াই.পি.ডি’র ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে তিনি অফিসার হিসেবে পুলিশে যোগদেন। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন।

হেমায়েত উদ্দীন সরকারের নামাজে জানাজা সোমবার বাদ মাগরিব জেএমসি-তে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন জেএমসি’র পেশ ইমাম ও খতিব আলহাজ মওালানা মির্জা আবু জাফর বেগ। জানাজা নামাজের আগে জেএসি পরিচালনা কমিটির সভাপতি খাজা মিজান হাসান, সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, এনওয়াইপিডি’র বাংলাদেশী পুলিশ অফিসার এসোসিয়েশনের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক হুমায়ান কবীর, এনওয়াইপিডি’র ইমাম এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসানের পক্ষে তার প্রতনিধি আসিফ আহমেদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এদিকে পুলিশ অফিসার হেমায়েত উদ্দীন সরকারের নামাজে জানাজা উপলক্ষ্যে সিটির পুলিশ বিভাগ জেএমসি এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া সহ অফিসিয়ালি গার্ড অব অনার্ড প্রদান করে। এসময় পুলিশ বিভাগের কমান্ডার ও পদস্থ কর্মকর্তাসহ এনওয়াইপিডি’র বিপুল সংখ্যক অফিসার জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রীটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অবস্থান নেয়। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ ও এনওয়াইপিডি-তে কর্মরত বাংলাদেশী-আমেরিকান অফিসার সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী জানাজায় অংশ নেন। জানাজা শেষে এনওয়াইপিডি’র পক্ষ থেকে গার্ড প্রদান করে হেমায়েত উদ্দীন সরকারের মরদেহ বহনকারী কফিন গাড়ীতে তুলে দেয়া হয়। এসময় মরহুমের পরিবারের সদস্যরা কফিনের সামনে ছিলেন এবং সে সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কেউ কেউ কান্নায় ভেঙ্গে পড়েন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে হেমায়েত উদ্দীনের স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য ছিল। হেমায়েত উদ্দীনের পরিবারের ঘনিষ্ট সূত্র জানায়, গত রোববার তিনি ঘরেই ছিলেন। এর আগে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নিজ বাসার বেসমেন্টে তিনি নিজেই নিজেকে গুলি করেন। গুলির শব্দে স্ত্রী সহ অনেকেই ভীত হয়ে পড়েন। বেইসমেন্টে গেলে দেখা যায় ভেতর থেকে দরজা বন্ধ। এই অবস্থায় পুলিশ ডাকা হলে তারা দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। হেমায়েত হোসেন সরকার মাত্র কয়েক মাস আগে বাড়ীটি কিনেছিলেন।

উল্লেখ্য, পুলিশ অফিসার হেমায়ত সরকার বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতানের ভাগ্নি জামাই এবং বাংলাদেশ সোসাইটির সাবেক কার্যকরী সদস্য খোরশেদ আলমের শ্যালক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV