Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ : বাংলাদেশের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: August 7, 2018 | 2:01 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2381259081891877/

ইউএসএনিউজঅনলাইন.কম : আমেরিকায় বাঙালী ঐতিহ্যের ধারা বিকশিত করা, নতুন প্রজন্মসহ মূলধারায় দেশীয় সংস্কৃতি ও পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের জেরেগা এভিনিউ এবং ওয়াটারবারী এভিনিউ’র রাস্তার ওপর গত ৮ আগস্ট রোববার বসেছিল বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল আয়োজিত দিনব্যাপি এ উৎসব। নিউইয়র্কে বসবাসকারী নানা বয়সী বাঙালিরা এ উৎসবে যোগ দেন। পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা উপভোগ করতে আসেন এ উৎসব। তীব্র তাপদাহের কারণে অনেকটা শেষ বেলায় পুরোপুরি জমে ওঠেছিল মেলা প্রাঙ্গণ। দুপুরে শুরু হওয়া এ মেলা শেষ হয় সন্ধ্যে প্রায় আট টায়।

               
উৎসব স্থলে স্থাপিত বিশাল মঞ্চে বাংলাদেশী শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক শ্রোতাদের। বরেণ্য শিল্পী মামুন, শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, সুনিয়া সুইটি, তানভীর শাহীন, সাধন ব্যান্ড, কামরুন নাহার রীতার সুরের মূর্ছনা সবাইকে মোহিত করে। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন মেলায় আগত প্রবাসীরা।
এদিন দুপুরে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে বেলুন উড়িয়ে ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যাপক ডা. মঞ্জুরুল হক চৌধুরী। এসময় সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ধীরে ধীরে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়।
সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় মেলার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন স্থানীয় স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, বিএসিসি’র সাধারণ সম্পাদক নজরুল হক, মেম্বার সেক্রেটারী মঞ্জুর চৌধুরী জগলুল, মেলা কমিটির কনভেনার মো: আব্দুর রহিম, কো-কনভেনার আব্দুল গাফফার চৌধুরী ও সারওয়ার চৌধুরী, মেম্বার সেক্রেটারী মঞ্জুর চৌধুরী জগলুল, উপদেষ্টা সাখাওয়াত আলী, হাসান আলী, আলমাস আলী, আব্দুর চৌধুরী জাকি, বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশী আমেরিরান ডেমক্রেটিক সোসাইটির সভাপতি সোলায়মান আলী, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, কম্যুনিটি এক্টিভিষ্ট মেরী জোবায়দা প্রমুখ। এ সময় মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিসহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে মূলধারার নেতৃবৃন্দ ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ আয়োজনের ভূঁয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। বক্তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশিয় সংস্কৃতি চর্চা ও ঐতিহ্যের ধারা টিকিয়ে রাখতে এবং মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতির পরিচিতি ঘটাতে এ ধরণের উৎসব আয়োজন ভূমিকা রাখবে।
মেলায় ছিল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, বাংলাদেশি ঐতিহ্যবাহী মজাদার খাবার, পোশাক, শাড়ি-গয়না সহ বিভিন্ন উপহার সামগ্রীর স্টল। ছিলো আকর্ষণীয় র‌্যাফেল ড্র। মোট সাতটি পুরস্কার দেওয়া হয় র‌্যাফেল ড্রতে। বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে র‌্যাফেল ড্র’র সমুদয় অর্থ প্রেরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


মেলায় বাড়তি আকর্ষণ ছিল শিশু-কিশোরদের জন্য বিশেষ বিনোদন। শিশুদের জন্য মেলায় বিশেষ যাদু প্রদর্শণ করে দু’জন মার্কিন যাদুকর। যা শিশুরা প্রাণভরে উপভোগ করে। মেলায় বেশ ক’জন ব্যক্তিকে এওয়ার্ড প্রদান করা হয়।
‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’র টাইটেল স্পন্সর মার্কস হোম কেয়ার, গ্র্যান্ড স্পন্সর স্টারলিং ফার্মেসী, গোল্ড স্পন্সর ইউনাইটেড হেলথ কেয়ার এবং সিলভার স্পন্সর ছিল ল’ অফিস অফ এই ব্রুশ ফিসার।

ঐতিহ্যের উৎসব’র বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY)


উৎসবে ফিজা ফজিলাতুন্নেসার সম্পাদনায় হল অব ফেইম নামে চমৎকার একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। ছয়জন বাংলাদেশীকে হল অফ ফেইম সম্মানে ভূষিত করা হয়। এরা হলেন, আব্দুস সাত্তার খান, কাজী শামসুদ্দিন আহমেদ, মণিকা ইউনূস, সুবীর চৌধুরী, সালমান খান ও ড. শুভ রয়।


আয়োজকরা জানান, যে সকল বাংলাদেশী-আমেরিকান কৃতি সন্তান তাদের কর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলার মুখ উজ্জ্বল করেছে তাদের মধ্যে থেকেই এ ক’জনকে সম্মান দেওয়া হয়। এদের মধ্যে থেকে কাজী শামসুদ্দিনের জীবনী ও মণিকা ইউনূসের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। জীবনী পাঠ করেন আবু বকর আলী ও সিদ্দিকুর আহমেদ। তথ্যবহুল এ উপস্থাপনা অনেকে দৃষ্টি কেড়েছে। হয়েছে প্রশংসিত। উৎসব মঞ্চের দু’পাশে স্থাপিত হল অব ফেইম নামে ছয়জন কৃতি সন্তানকে তুলে ধরার বর্ণিল উপস্থাপনা ভিন্ন মাত্রা দিয়েছে আয়োজনকে।


মেলায় এক পর্যায়ে বাংলাদেশের বর্তমান নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ১০ মিনিটের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ডেভিটসন ফ্রেন্ডস অ্যালায়েন্স আয়োজিত এ সংক্ষিপ্ত কর্মসূচি পালনকারীদের হাতে ছিল নিরাপদ সড়ক চাই ‘ডব ধিহঃ ঔঁংঃরপব’ সহ বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ এন. মজুমদার, নজরুল হক প্রমুখ। এসময় এন. মজুমদার বলেন, বাংলাদেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য আমরা প্রবাসীরাও দাবি জানাচ্ছি। আশা করি সরকার এব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে।


র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহ্যের উৎসব শেষ হয়। মেলার সমাপ্তি ঘোষণার আগে মঞ্চে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, মেলা কমিটির আহ্বায়ক মো: আব্দুর রহিম বাদশা, শেখ আল মামুন এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সহকারী এটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু প্রমুখ।


এসময় মো. এন মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু মনোনয়ন পেলে প্রবাসীদের পক্ষ বিশেষ সহযোগিতা প্রদান করা হবে। তিনি উৎসবে যোগদান ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


আয়োজক কমিটিতে ছিলেন কনভেনার আব্দুর রহিম বাদশা, কো-কনভেনার আব্দুল গাফফার চৌধুরী ও সারওয়ার চৌধুরী, প্রধান সমন্বয়কারী এ ইসলাম মামুন, মেম্বার সেক্রেটারী মঞ্জুর চৌধুরী জগলুল, সমন্বয়কারী কমরেড আকছাদ আলী, সোহান আহমেদ টুটুল, তজম্মুল হোসেন, আব্দুল তিতুমির, ফয়সাল আবেদীন সেলিম, বুরহান উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ পাভেল, আহসান পাভেল, মোশারফ শিকদার, মো: নাঈম চৌধুরী, জাবের উদ্দিন আহমেদ, শাহেদ মিয়া, আব্দুল রাফি প্রমুখ। উপদেষ্টা সাখাওয়াত আলী, তোফায়েল চৌধুরী, শেখ আল মামুন, আব্দুর চৌধুরী জাকি, আলমাস আলী, ড. মিতা চৌধুরী, হারুন আলী, ফারজানা রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম খান, মান্না মুনতাসির, এড. আলাউদ্দিন আহমেদ ও হেলাল চৌধুরী।

https://www.facebook.com/USANewsNY/videos/2381247458559706/

https://www.facebook.com/USANewsNY/videos/2381187735232345/

https://www.facebook.com/USANewsNY/videos/2381221771895608/

https://www.facebook.com/USANewsNY/videos/2381238181893967/

https://www.facebook.com/USANewsNY/videos/2381160648568387/

https://www.facebook.com/USANewsNY/videos/2381133438571108/

https://www.facebook.com/USANewsNY/videos/2381124781905307/

https://www.facebook.com/USANewsNY/videos/2381088415242277/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV