Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী জার্মানী কবি নাজমুন নেসা পিয়ারি সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: July 7, 2018 | 11:34 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2313078022043317/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী জার্মানী কবি নাজমুন নেসা পিয়ারিকে বর্র্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক স্থানীয় সময় গত ৫ই জুলাই বৃহস্পতিবার ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ সংবর্ধনা প্রদান করে। সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র সভাপতি কবি জুলি রহমানের সঞ্চালনায় ভিন্ন আমেজের এ অনুষ্ঠান জুড়ে ছিল কবিতা পাঠ, কবিকে নিয়ে আলোচনা ছাড়াও সাহিত্য চর্চার প্রাসঙ্গিক নানা বিষয়। এসময় কবি নাজমুন নেসা পিয়ারির সঙ্গে মূল মঞ্চে উপবিষ্ট ছিলেন কবি ড. দলিলুর রহমান, টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ, কবি এবি এম সালেহ উদ্দীন।

     
সংবর্ধিত কবিকে পুষ্প স্তবক অর্পন করেন তিতাশ মাল্টি সার্ভিসেস’র কর্ণধার মেহের চৌধুরী। উত্তরীয় পরিয়ে দেন লেখিকা নাসরীন চৌধুরী। কবির জীবনি পাঠ করেন আবৃত্তিকার ছন্দা বিনতে সুলতান।
অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করেন নিউইয়র্কের স্বনাম খ্যাত বাচিক শিল্পী ক্লারা রোজারিও, কবি নাজমুন নেসা পিয়ারির কবিতা পাঠ করলেন ড. দলিলুর রহমান ও মাকসুদা আহমদ। আসরে ভাবগাম্ভীর্য ও তন্ময়তা ছড়িয়ে দিলো কবির কবিতাটি। ড. দলিলুর রহমানের কবিতা আবৃত্তি করেন সাভার কলেজের প্রাক্তন শিক্ষক ও সাহিত্য সমালোচক মোঃ ইলিয়াস হোসেন। কবি জুলি রহমানের কবিতা আবৃত্তি করে কবি কন্যা সাবিহা রহমান তারিন। কবি এবি এম সালেহ উদ্দীনের কবিতা আবৃত্তি করেন ছন্দা বিনতে সুলতান। স্বরচিত কবিতা পড়লেন কবি নাসরীন চৌধুরী, জুঁই ইসলাম, মাসুম আহমদ, কামরুন নাহার রীতা, ছন্দা বিনতে সুলতান, মেহের চৌধুরী, আজিজুল হক মুন্না ও কবি বেলাল বেগ।
কবি নাজমুন নেসা পিয়ারির কর্মময় জীবন ও কবিতা বিষয়ক কথা বলেন কবি ড. দলিলুর রহমান, বেলাল বেগ, এবি এম সালেহ উদ্দীন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি, বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, কমিউনিটি এক্টিিিভস্ট ফজলুর রহমান নন্দী প্রমুখ।


অতিথিদের মধ্যে আরো ছিলেন লোকমান হোসেন, কাজী রুবি, সাদিয়া আফরীন তন্বী, নাসরীন মিতু, রতœা ভৌমিক, কুশিলব ভৌমিক প্রমুখ।
কবি নাজমুন নেসা পিয়ারি তার বক্তব্যে জার্মানী মূলধারায় বাংলা মিডিয়ার অন্তরভূক্তিসহ সেখানকার নানা বিষয় নিয়ে কথা বলেন। শেষে নৈশ ভোজে জমপেশ আড্ডায় সবাই আরো একবার প্রাণবন্ত হয়ে ওঠেন।


অনুষ্ঠানটির বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/2313072698710516/

https://www.facebook.com/USANewsNY/videos/2313050668712719/

https://www.facebook.com/USANewsNY/videos/2313057492045370/

https://www.facebook.com/USANewsNY/videos/2312999895384463/

https://www.facebook.com/USANewsNY/videos/2312989482052171/

https://www.facebook.com/USANewsNY/videos/2312987052052414/

https://www.facebook.com/USANewsNY/videos/2312879338729852/

https://www.facebook.com/USANewsNY/videos/2312950305389422/

https://www.facebook.com/USANewsNY/videos/2312970148720771/

https://www.facebook.com/USANewsNY/videos/2312905312060588/

https://www.facebook.com/USANewsNY/videos/2312918748725911/

https://www.facebook.com/USANewsNY/videos/2312957952055324/

https://www.facebook.com/USANewsNY/videos/2312928162058303/

https://www.facebook.com/USANewsNY/videos/2312941075390345/

https://www.facebook.com/USANewsNY/videos/2312898205394632/

https://www.facebook.com/USANewsNY/videos/2312889998728786/

https://www.facebook.com/USANewsNY/videos/2312974292053690/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV