Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত বাংলা ট্যুর গ্রুপ ঘুরে এলো কানাডা

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: August 27, 2017 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুরের একটি ভ্রমণ গ্রুপ গত ১৪ থেকে ১৬ আগষ্ট নায়াগ্রা ফলস- টরন্টো এবং থাউজ্যান্ড আইল্যান্ড ঘুরে এলো। গত ১৪ আগষ্ট সকাল ৬টায় ব্রঙ্কসের পার্কচেষ্টার থেকে যাত্রা শুরু করে গ্রুপটি। এরপর জ্যাকসন হাইটস থেকে অন্যান্য ভ্রমণার্থীদের নিয়ে সকাল ৮টায় কানাডার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
পথিমধ্যে তারা পৃথিবীর ১০টি প্রাকৃতিক সৌন্দর্য্যরে অন্যতম স্থান এবং ‘আর্ট গ্যালারী অব ন্যাচার’ নামে পরিচিত ওয়াটক্লিনস গ্লেনস স্টেট পার্ক পরিদর্শন করে। এরপর তারা আমেরিকান গাইড নায়াগ্রা ফলসে গিয়ে আদিবাসী আমেরিকানদের কালচারাল শো উপভোগ করে কানাডা সাইড নায়াগ্রা সিটিতে রাত্রি যাপন করে।
ভ্রমণের দ্বিতীয় দিনে গ্রুপ সদস্যরা আইমেক্স সিনেমা উপভোগ, মেইড অব দি মিষ্ট জাহাজে চড়ে নায়াগ্রা ফলসের তলদেশ পরিদর্শন, নায়াগ্রা ফলসের পাশে ৭৫৫ ফিট উপরে স্কাইলন টাওয়ারের অবজারভেটরী থেকে নায়াগ্রা জল প্রপাতের শোভা উপভোগ করেন। এরপর রিভলভিং রেষ্টুরেন্টে লাঞ্চ করে গ্রুপটি কানাডার বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত টরন্টো গিয়ে সিএনটাওয়ার, রিপ্লিজ এ্যাকুরিয়াম, সিটি হল পরিদর্শন ছাড়াও লেক অন্টারিওতে নৌ বিহারে অংশ নেয়।
ভ্রমণের তৃতীয় দিনে গ্রুপটি ক্রুজে করে সেন্ট লরেন্স নদীর উপর ১৮৬৪টি দ্বীপ পরিভ্রমণ করে নিউইয়র্ক ফিরে আসে।
বাংলা ট্যুরের তিনদিন কানাডা ট্যুরের দ্বায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের সিইও হাবিব রহমান। উল্লেখ্য বাংলা ট্যুর আমেরিকার বিভিন্ন স্টেট, বাহামা, মেক্সিকো এবং ইউরোপের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে নিয়মিত গাইডেড ট্যুর পরিচালনা করে থাকে। ভ্রমণে আগ্রহীরা ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV