Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ শিল্পী জিহান ওয়াজেদ’র দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: November 27, 2019 | 9:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ শিল্পী জিহান ওয়াজেদ এর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ২৬ নভেম্বর থেকে নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট ম্যানহাটানের ‘এবিএক্সওয়াই গ্যালারি’তে শুরু হয়েছে। ‘রিয়েলিটি শো’ নামে চিত্র প্রদর্শনীটির প্রথম আনুষ্ঠানিকতা সন্ধ্যা ৭টায় শুরু হয়ে চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। এই প্রদর্শনী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

উদ্বোধনীতে বিপুলসংখ্যক দর্শক অংশ নেন। একই গ্যালারিতে ২০১৮ সালে অনুষ্ঠিত তার প্রথম চিত্র প্রদর্শনীতে অনেকগুলো চিত্রকর্ম স্থান পায়। এবারে প্রদর্শনীর শিল্পকর্মের মধ্যে রয়েছে বাস্তবভিত্তিক চিত্র, রোবট, নতুন ধাঁচের সৃজনশীল মাধ্যম। চিত্রগুলো দেখে মনে হতে পারে স্বপ্নে কোনকিছু দেখার আগের অনুভ‚তি অথবা পর্দায় দেখা ছবির মতো। প্রতিটি চিত্রে জিহান ওয়াজেদ ঘটনা ও তার কল্পনাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন; স্পর্শ রয়েছে মূর্ত ও বিমূর্তের, খেয়ালীপনা ও দুঃস্বপ্নের মতো বিষয়ও ছবিতে ফুটে উঠেছে বলে অনেক চিত্রবোদ্ধার মনে হতে পারে, কারণ শিল্পী তাঁর অবচেতন মন থেকেই হয়তো এসব বিষয়কে চিত্রে রূপ দিয়েছেন। তার চিত্রকর্মের মানসিক যুদ্ধক্ষেত্রে অতিবাস্তব ঘটনা এবং ডিজিটাল নিউজ মিডিয়া থেকে প্রাপ্ত বিষয়ও আছে। দাবানল, সমরাস্ত্র, প্রাচীর, ওষুধ, অক্ষিগোলক, বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী, রোবট ইত্যাদি বিষয়ও স্থান পেয়েছে তার শিল্পকর্মে।

এই প্রদর্শনীতে জিহানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শিত হচ্ছে যার নাম ‘স্ক্রিন গ্র্যাব’। শিল্পী জিহান ও চলচ্চিত্র নির্মাতা অ্যামব্রোস যৌথভাবে নির্মাণ করেছেন এ চলচ্চিত্র এবং এতে অভিনয় করেন অভিনেত্রী টেরেসা টিং।

উদ্বোধনী প্রদর্শনীতে আমেরিকান দর্শকের ভিড় দেখেই বোঝা যায় এই জিহান ওয়াজেদের চিত্রকর্ম তাদের আকৃষ্ট করেছে, আগ্রহীও করেছে। প্রদর্শনীতে ১০টির মত চিত্রকর্ম রয়েছে। জিহান ওয়াজেদ সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খানের পুত্র। মেধাবী ছাত্র জিহান নিউইয়র্ক অঞ্চলের সেরা হাইস্কুলগুলোর অন্যতম ‘স্টাইভ্যাসেন্ট’ থেকে গ্র্যাজুয়েশন করে মেকৌলি অনার্স প্রোগ্রামে বারুখ কলেজে ভর্তি হন এবং সাইকোলজিতে মেজরসহ গ্র্যাজুয়েশন করেন। শিল্প জগতের অন্যান্য ক্ষেত্রেও বিচরণ রয়েছে জিহানের। শিল্পকর্মের পাশাপাশি জিহান একটি স্কুলে আর্ট বিভাগে শিক্ষকতা করছেন। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV