নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের ছেলের মৃত্যু কানাডায়, মৃত্যুর কারণ খাদ্যের বিষক্রিয়া
ডেস্ক রিপোর্ট : নিউ ইয়র্কে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মনিরুল ইসলামের বড় ছেলে তাহসীন মুনীর কানাডার টরেন্টোতে মারা গেছেন। টরেন্টো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহসীনের বয়স ছিল ১৯ বছর।
কনস্যুলেট সূত্র জানায়, টরেন্টোয় তাহসীনের খোঁজ না পেয়ে এক বন্ধুর মাধ্যমে জানা যায় তার ঘরের দরজা বন্ধ। পরে ঘরের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চার বন্ধু মিলে একটি বাড়ির ৪টি কক্ষ ভাড়া নিয়ে তাতে থাকতেন তাহসীন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। এদিকে খবর শুনেই কনসাল জেনারেল মনিরুল ইসলাম টরেন্টোতে পৌঁছেছেন। তাহসীন মুনীর গত দুই বছর যাবত টরেন্টো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছিলেন। মনিরুল ইসলামের দুই সন্তানের মধ্যে তাহসীন বড়। তার ছোট ছেলের তাইজিন মুনিরের বয়স ১০ বছর। সে পঞ্চম শ্রেণীর ছাত্র।
উল্লেখ্য, গত আগস্ট মাসেই মনিরুল ইসলাম নিউ ইয়র্কের কনসাল জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








