Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. কামরুল ও ডা. রওনক চৌধুরীর সাথে বরুড়া উপজেলাবাসীর মতবিনিময় (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: September 5, 2022 | 6:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ও সমাজ কর্মী ডা. কামরুল ইসলাম তালুকদার এবং ডা. রওনক আফরোজ চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়া উপজেলাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিস মিলনায়তন এ সভার আয়োজন করে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ।
আয়োজক সংগঠনের সভাপতি সুলেমান মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বদরুল হক আজাদের পরিচালনায় সভায় অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আতাউল চৌধুরী তুষার, সহ সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, শাহিন আকতার চৌধুরী ও মনছুর আলী মিন্টু, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মইনুল ইসলাম মজুমদার, মহিলা সম্পাদিকা শাহানার মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট মফিজ তালুকদার, আবু বকর, আজিজুর রহমান মজুমদার, সৈকত রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা এলাকাসহ বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসক সেবা প্রদানসহ সমাজ কর্মে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা প্রবাসী বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বরুড়া উপজেলাবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ