নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে বাংলাদেশের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর ডিনার রিসিপশন
ইউএসএনিউজঅনলাইন.কম :: যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সম্মানে ডিনার রিসিপশন অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। স্থানীয় সময় ১০ সেপ্টেম্বর রোববার রাতে জ্যামাইকার ভিনটেইজ কারী রেস্টুরেন্টে এ নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে এসোসিয়েশন অব আমেরিকা ইনক। এসময় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার আহ্বায়ক অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তারের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা আকতার আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল কাদির, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সিলেট সরকারী এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি বেলাল আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আকতারুল ইসলাম, এডভোকেট কায়ূম চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, আবদুল মান্নান, আজিজ আহমেদ ছালিক, বশির উদ্দীন, পিযুষ দত্ত, কাজী অদুদ আহমেদ, আবদুস ছালিক, সিরাজ উদ্দিন
চৌধুরী, সংগঠনের সদস্য সচিব ফখরুল চৌধুরী মিসলু, শরিফুল খালিসদার, তোফায়েল আহমেদ চৌধুরী, কাজী জাহানারা রানী, আবদুছ সালাম, ফুলকাস মিয়া, জুয়েল আহমেদ, আনসার তফাদার, আবদুল মজিদ, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মখন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সিলেটের ওসমানীনগরের প্রবাসীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীও তার সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সম্প্রতি ব্যক্তিগত সফরে নিউইয়র্কে আসেন। তার দেশের বাড়ি সিলেটের ওসমানীনগরে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ