Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবার্ষিকী উদযাপন পরিষদকে স্টেট সিনেটরের প্রক্লেমেশন প্রদান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: March 29, 2021 | 4:35 PM

https://www.facebook.com/USANewsNY/videos/787137258885710

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবার্ষিকী উদযাপন পরিষদকে স্টেট সিনেটরের পক্ষ থেকে প্রক্লেমেশন প্রদান করা হয়েছে। গত ২৭ মার্চ ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গেস্ট অব অনার স্টেট সিনেটর লুইস সিপুলভেদা এ প্রক্লেমেশন হস্তান্তর করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি ইউএসএ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং হৃদয়ে বাংলাদেশ’র সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় এ আয়োজনে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা। স্বাগত বক্তব্য রাখেন জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের প্রধান সমন্বকারী সাইদুর রহমান লিংকন। বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, উদযাপন পরিষদের মেম্বার সেক্রেটারী নূরুল ইসলাম মিলন, অনুষ্ঠান উদযাপন উপ পরিষদের সদস্য সচিব সালেহ আহমেদ, সমন্বকারী মইজুর রহমান জুয়েল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ, রুহেল চৌধুরী, সুব্রত তালুকদার, শ্যামল চন্দ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত সিনেটর লুইস সিপুলভেদা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশীদের শুভেচ্ছা জানান। তিনি নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলি হাউসে বাংলাদেশ ডে উদযাপন এবং তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশকে নিজের দেশ মনে করেন। তার বক্তব্যে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফরাসত আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নানা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশীদের স্ব স্ব অবস্থান থেকে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রব হাওলাদার। শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধু সহ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সিনেটর লুইস সিপুলভেদাকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কোর্ট পিন পরিয়ে দেন আব্দুর রহিম বাদশা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কোর্ট পিন পরিয়ে দেন সাইদুর রহমান লিংকন এবং উত্তরীয় পরিয়ে দেন মাকসুদা আহমেদ। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV