নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ”আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২” এ অংশগ্রহন : বাংলাদেশী বৈচিত্র্যময় খাবার বিশ্বব্যাপী জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে “দ্য সোসাইটি অব ফরেন কনসালস (এসওএফসি)” এর উদ্যোগে আজ ১৩ অক্টোবর ২০২২ তুরস্ক কনস্যুলেটে ”আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২” আয়োজন করা হয়। এ উৎসবে বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও আলজেরিয়া, এ্যাংগোলা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, পানামা, পেরু, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক কনস্যুলেট অংশগ্রহন করে।
উৎসবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিকবৃন্দ, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনার, ফরেন মিশনের আঞ্চলিক উপ-পরিচালক ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকারী প্রতিনিধিগণসহ চার শতাধিক অতিথি অংশগ্রহন করেন।
এ উৎসবে বাংলাদেশের প্রথাগত ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং তা স্বাদে ও ঘ্রাণে স্বতন্ত্র ও অত্যন্ত মানসম্মত বলে উল্লেখ করেন। এছাড়াও, উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশী বিবিধ পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। ভবিষ্যতে এ রকম উৎসবে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশী সমৃদ্ধশালী ও বৈচিত্র্যময় খাবারসমূহ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্তব্য করেন।
উল্লেখ্য, প্রথাগতভাবে নিউইয়র্কে প্রতিবছর এসওএফসি ”আন্তর্জাতিক খাদ্য উৎসব” উদযাপন করে থাকে। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য প্রদর্শন সহ সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। আরো উল্লেখ্ থাকে যে, করোনা মহামারীর কারনে গত দুই বছর পর এ বছরই প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়ায় এ উৎসবটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল