Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: March 7, 2019 | 6:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আজ যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করে। অনুষ্ঠানে কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন করা, ঢাকা হতে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী ৭ই মার্চের ভাষণের প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ এবং এর আবেদন কালোত্তীর্ণ। তিনি আরো বলেন, UNESCO কর্তৃক “World’s Important Documentary Heritage” স্বীকৃতি এবং “Memory of the World Register” এ ঐতিহাসিক ভাষণ অন্তর্ভূক্তি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে সর্বকালের জন্য অবিস্মরণীয় করে রাখবে।

অনুষ্ঠানের শুরুতে ৭ই মার্চের ভাষণটি প্রদর্শন করা হয় যা অনুষ্ঠানের পরও প্রচারিত হয়েছে এবং কনস্যুলার সেবা গ্রহণের জন্য আগত বাংলাদেশী-আমেরিকান ও আমেরিকানগণ গভীর আগ্রহের সাথে তা অবলোকন করেন।

বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও কনস্যুলার সেবাগ্রহণকারী অনেক বাংলাদেশী এবং আমেরিকান নাগরিক উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV