নিউইয়র্কে বাংলাদেশ জাতীয় সংসদের লক্ষীপুর ২ আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরীর নয়নের গণ সংবর্ধনা : ডলারের রিজার্ভ সংকট ও অর্থনৈতিক মন্দা মোকাবেলায় প্রবাসীদের বেশি বেশি রেমিটেন্স প্রেরণের আহ্বান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ জাতীয় সংসদের লক্ষীপুর ২ (সদর ও রায়পুর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়নকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২১ জুলাই বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির গুলশান ট্যারেস পার্টিহলে লক্ষীপুর জেলা প্রবাসী ইউএসএ সংবর্ধনা কমিটি আয়োজিত এ সংবর্ধনায় লক্ষীপুর, রায়পুর সহ বৃহত্তর নোয়াখালি জেলার কয়েক’শ প্রবাসী বাংলাদেশী যোগ দেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান সবাই। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় কাউকে কাউকে কন্ঠ মেলাতেও দেখা যায় জাতীয় সংগীতের সাথে।
এ সময় লক্ষীপুর, রায়পুর এবং নোয়াখালির অঞ্চলের রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সাংসদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশী আমেরিকানরা এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এলাকাবাসীর শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ সদস্য এ্যাডভোকেট নূর উদ্দিন েেচৗধুরী নয়ন উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি প্রবাসীদের দেয়া এই ভালোবাসা ও সম্মানের কথা কখনো ভুলে যাবেন না বলে জানান। লক্ষীপুর-রায়পুর এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এক নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার অংগীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ডলারের রিজার্ভ সংকট ও অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশের সামগিগ্রক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের পাশে থাকতে প্রবাসীদের আহ্বান জানান।
সাংবাদিক-উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় এবং উদযাপন কমিটিরর আহ্বায়ক মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের ফাষ্ট সেক্রেটারি ইসরাত জাহান, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র ফাউন্ডার-প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুর রহিম বাদশা, মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন, অনুষ্ঠান উদযাপন কমিটিরর যুগ্ম আহ্বায়ক প্রফেসর ইব্রাহিম চৌধুরী রতন, আক্তার হোসেন ভূইয়া, জহিরুল হক মুকুল, এস এম আমানত, সদস্য সচিব বেলাল আহমেদ, যুগ্ম সচিব দেলোয়ার হোসেন চুন্নু, যুগ্ম সচিব নূর হোসেন লিটন, ট্রেজারার আলমগীর মোল্লা, যুগ্ম ট্রেজারার জাহাঙ্গীর আলম চৌধুরী, কার্যকরী সদস্য সেলিম ভূইয়া, কামরুল হাসান, দেলোয়ার চৌধুরী এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী প্রফেসর ইমাম উদ্দিন চৌধুরী।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল