Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ নাইটে বাফা’র অনন্য পরিবেশনা ‘কালারস অব রিদম’

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: August 15, 2017 | 8:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ নাইটে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস – বাফা পরিবেশন করেছে তাদের অনন্য পরিবেশনা ‘কালারস অব রিদম’। পার্কচেষ্টারের ওভাল পার্কে গত ৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় বাফা’র ক্ষুদে নৃত্যশিল্পীরা দেশীয় গানের সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতাকে বিমুগ্ধ করে। মাতিয়ে রাখে। বর্ণাঢ্য এ উৎসবে যোগ দেন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীসহ বিপুল সংখ্যক প্রবাসী। এদিন পুরো পার্ক জুড়ে তৈরী এক অন্যরকম আবহ। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সংস্কৃতি প্রেমী নানান বয়সী প্রবাসীদের আগমণে পুরো পার্ক এলাকা পরিণত হয় মিলনমেলায়। ভীন দেশীরাও যোগ দেন এই সাংস্কৃতিক উৎসবে।শামীম আরা বেগমের উপস্থাপনায় বাংলাদেশ নাইটে ‘কালারস অব রিদম’ পরিবেশনায় অংশ নেয় বাফার শিক্ষার্থীরা।সুন্দর আর পরিছন্ন বাংলাদেশ নাইট পরিবেশনার মধ্য দিয়ে বাফা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিমত উপস্থিত দর্শক-শ্রোতাদের। বাফা’র এরকম আয়োজন অব্যাহত রাখবে এ প্রত্যাশা তাদের।বাফা ও ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এ আয়োজনে সহযোগিতাকারী, বাফা’র কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শক-শ্রোতা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV