নিউইয়র্কে ‘বাংলাদেশ ফেসিটিভাল এন্ড ওপেন এয়ার কনসার্ট’ ৫ আগস্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ ফেসিটিভাল এন্ড ওপেন এয়ার কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভাল ইনক নামের নতুন একটি প্রতিষ্ঠান। তাদের কার্যক্রম ও ওপেন এয়ার কনসার্ট নিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন এর সংগঠকরা।
৫ জুলাই বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনসার্টের টাইটেল স্পন্সর এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, কনসার্টের কনভেনর এবাদ চৌধুরী, চীফ কো অর্ডিনেটর এএফ মিসবাহুজ জামান, কো অর্ডিনেটর আমনাত হোসেন আমান, সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী। এছাড়া কন্ঠশিল্পী কৃষ্ণা তিথিও উপিস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলা কৃষ্টি ও সংষ্কৃতিকে লালন করে তার প্রচারে কাজ করার লক্ষ্য নিয়ে প্রস্তাবিত সংগঠন বাংলাদেশ ফেস্টিভাল ইনক আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফেসিটিভাল এন্ড ওপেন এয়ার কনসার্ট । আগামী ৫ আগস্ট রবিবার জ্যামাইকার ১৮২ স্ট্রীটের সুসান বি এন্থনী হাইস্কুলে অনষ্ঠেয় কনসার্টে থাকবে বাহারি পণ্যের স্টল এবং দিনভর সাংষ্কৃতিক পরিবেশনা। বর্ণমালা নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!