Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বনভোজনে প্রাণের আমেজ

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: July 28, 2017 | 7:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ল’ সোসাইটি’র বনভোজনে স্বদেশ-সংস্কৃতি লালনের পাশাপাশি প্রিয় মাতৃভ’মির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজের প্রত্যয় ব্যক্ত করা হয়। আর এমন নির্মল আমেজ আবিষ্ট করেছিল নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডের সবুজ অরণ্য ‘সানকেন মেডো পার্ক’কে। বাংলাদেশী আইনজীবীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন প্রবাসীদের মিলনমেলায়। প্রাণে প্রাণে মিশে গিয়ে সকলেই আমেরিকান স্বপ্ন পূরণে পরস্পরের সহযোগী হয়ে কাজের সংকল্পও ব্যক্ত করেন। পাশাপাশি কম্যুনিটির অন্য সকলের বিশ্বস্ত সহযোগী হবার কথাও বলেন।

২৩ জুলাই রোববার চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এ বনভোজনে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, প্রখ্যাত সাংবাদিক-লেখক ও মুক্তিযোদ্ধা হারুন হাবীব। সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারি মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান। আইনজীবী পরিবারের এই আয়োজনে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি এবং মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদও ছিলেন অতিথি হিসেবে। আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান।

ল’ সোসাইটির সভাপতি এডভোকেট মোর্শেদা জামান এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াহিদ সকলকে স্বাগত জানান বনভোজন কেন্দ্রে। এ উপলক্ষে গঠিত উপ-কমিটির আহবায়ক এডভোকেট এস এম ফেরদৌস এবং সদস্য-সচিব এডভোকেট লুৎফর রহমান হিমেলের সার্বিক সমন্বয়ে অংশগ্রহণকারি সকলেই পুরো দিন ভিন্ন এক আনন্দে মেতে ছিলেন। আর আয়োজনকে প্রাণময় করে রাখে বিভিন্ন ধরনের খেলাধূলা। ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ ডলারে ৩ টিকিটের র‌্যাফেল ড্র’র পুরস্কার পেতে উদগ্রিব ছিলেন সকলেই।

সাগর রেস্টুরেন্টের সুস্বাদু মধ্যাহ্নভোজের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ৩ ছোট্টমনির মাধ্যমে। এতে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিজয়ীর মধ্যে পুরস্কার হস্তান্তর করেন অতিথিরা। প্রথম পুরস্কার পেয়েছেন এডভোকেট আব্দুর রশীদ। ১৬ থেকে ২২ বছর বয়েসী ছেলেদের দৌড় প্রতিযোগিতায় প্রথম, ;ি¦তীয় এবং তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে মো. সিহাবুর রহমান, মাহিন এবং যাহির। ১২ থেকে ২০ বছর বয়েসী তরুণীদের দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে শামসুন্নাহার, স্বপ্না ও লুবনা। সবচেয়ে আকর্ষণীয় ছিল মহিলাদের বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা। এতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার জিতে নেন যথাক্রমে লুবনা, মাকসুদা এবং শামীমা।

বনভোজনের প্রতিযোগিতায় বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হারুন হাবীব, সম্মানীত অতিথি আব্দুল হান্নান খান, সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুজিবর রহমান, এডভোকেট জাকির হোসেন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার প্রমুখ। এ সময় সেখানে আরো ছিলেন এডভোকেট এমাদউদ্দিন, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট সিরাজুল হক, এডভোকেট মঈনুল ইসলাম, এডভোকেট আব্দুর রশীদ, এডভোকেট মিল্লাতউদ্দিগন, এডভোকেট জওয়াহেরুল ইসলাম, এডভোকেট রুহুল আমিন।

দিনের শেষে ল’ সোসাইটির কার্যক্রমকে আরো গণমুখী করার লক্ষ্যে বিভিন্ন জনে বক্তব্য রাখেন। সাধারণ সভার মধ্য দিয়ে সামনের নির্বাচন নিয়েও কথা বলেন অনেকে। সোসাইটির সভাপতি মোর্শেদা জামান সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন শীঘ্রই সাধারণ সভা আয়োজনের জন্যে। সেই সভা থেকেই নির্বাচন কমিশন গঠনের প্রসঙ্গ উত্থাপন করেছেন সভাপতি। তিনি বলেন, আমরা সকলেই অতীতের মত সামনের দিনগুলোতেও ল’ সোসাইটির ঐক্য অটুৃট রাখতে বদ্ধ পরিকর। আমরা এক পরিবারের সদস্য হয়ে আমেরিকান স্বপ্ন পূরণের পথে এগুতে চাই। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV