Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার পার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: April 4, 2023 | 12:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডস্থ তিব্বতি সেন্টারে ২ এপ্রিল রোববার সোসাইটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতারে তিব্বতি সেন্টারের বিশাল হলটি কানায় কানায় ভর্তি ছিল। ৫ শতাধিক অতিথিকে ইফতারিতে আপ্যায়ন করা হয়।

ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। তার সংগে ছিলেন প্রোটকল অফিসার আসিফ আহমেদ। সাবেক ৬ জন সভাপতিসহ সংগঠনের অতীত কমিটিগুলোর অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন ডা: বিল্লাহ, আখতার হোসেন, ডা:ওয়াদুদ ভূইয়া, এম এ আজিজ, ডা: মইনুল ইসলাম ও নার্গিস আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। এর আগে কেরাত প্রতিযোগিতায় প্রতিযোগী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। তা পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।
বাংলাদেশ সোসাইটির এই ইফতারে কমিউনিটির অধিকাংশ নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, নাসির উদ্দিন খান পল, মহিউদ্দীন দেওয়ান, শাহ নেওয়াজ, বেবি নাজনীন, আতাউর রহমান সেলিম, ফকরুল আলম, নুরুল আজিম, জসিম ভূইয়া, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, জাহিদ মিন্টু, মিজবাহ মজিদ, আল আমীন রাসেল, রাফায়েল তালুকদার, মহাব্বত আকন্দ, আতাউল আলম, সরোয়ার খান বাবু, তোফায়েল আহমেদ চৌধুরী, মনজুর চৌধুরী, কাজি শামসুল হক, আজহারুল হক মিলন, গোলাম জিলানী, মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার, রোকন হাকিম, রাব্বি মোঃ খোকন, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, নওশেদ হোসেন, আবুল কালাম ভূইয়া, ডাঃ শাহনাজ লিপি, রিজু মোহাম্মদ, ফয়সল আহমদ, মাইনুল উদ্দীন মাহবুব, ফারহানা চৌধুরী, বক্সার সেলিম প্রমুখ।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV