নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিশেষ সাধারণ সভা ৫ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ৬ মে বিকেলে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক-আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ শাহনাজ আলম লিপি, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মোঃ আখতার বাবুল, আবুল বাশার ভূঁইয়া, সুশান্ত দত্ত, মোঃ সাদী মিন্টু, শাহ মিজানুর রহমান।
সভায় শুরুতেই দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়া। সভাপতির বক্তব্যের পর একে একে কার্যকরী কমিটির সকল কর্মকর্তা সংগঠনের আগামী দিনের পরিকল্পনা নিয়ে নানা মতামত তুলে ধরেন।
এ সময় সংগঠনের নতুন ট্রাস্টি বোর্ড গঠন নিয়ে আলোচনা হয় এবং আগামী কার্যকরী পরিষদের মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আগামী ৫ জুন সোসাইটির সংবিধান সংশোধনের লক্ষ্য বিশেষ সাধারণ সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা সংশোধনের মাধ্যমে গঠনতন্ত্রকে আরো যুগোপযোগী এবং শক্তিশালী করার লক্ষ্যে সংবিধান সংশোধনী কমিটির গঠন করা হয়েছে। আগামী ২৫ মে এর মধ্যে সংবিধানের সংশোধনের জন্য যেকোনো মতামত বা পরামর্শ বাংলাদেশ সোসাইটির আজীবন সদস্য বা বর্তমানে একটিভ মেম্বারবৃন্দ গঠিত সংশোধনী কমিটি বা সোসাইটির কার্যকরী পরিষদের কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। ইমেলেও পাঠানো যাবে পরামর্শ বা মতামত [email protected]@bangladeshsocietyinc.com। কার্যকরী পরিষদ ও সংবিধান সংশোধন কমিটি কেবলমাত্র ২৫ মে মধ্যে লিখিতভাবে প্রাপ্ত পরামর্শ এবং মতামত বিবেচনায় নিলে তা খসড়া আকারে বিশেষ সাধারণ সভায় উপস্থাপন করা হবে। বিশেষে সাধারণ সভাটি সংরক্ষিত থাকবে কেবলমাত্র ২৫ মের মধ্যে যারা সোসাইটির আজীবন সদস্য বা নিয়মিত সাধারণ সদস্য পদ গ্রহণ করবেন তাদের জন্য।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল