Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট নামফলক উম্মোচনে আমন্ত্রন পাননি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: March 30, 2023 | 4:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি রাস্তা ‘বাংলাদেশ স্ট্রিট’ -এর নামফলক উম্মোচন করা হয় ২৬ মার্চ রবিবার বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবসে। প্রায় দুইমাস ধরে ঢাক-ঢোল পিটিয়ে নামফলক উম্মোচনের দিনক্ষণ ঘোষনা দেওয়া হলেও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কের কনসাল জেনারেলকে কোন আমন্ত্রণই জানানো হয়নি। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে চলছে নানা গুঞ্জন। কেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর জন্য কারা দায়ী বাংলাদেশি নেতৃবৃন্দ নাকি নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এ নিয়ে কমিউনিটিতে চলছে মুখরোচক আলোচনা।
জ্যাকসন হাইটসের রাস্তা ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে নামকরণ প্রস্তাবের দাবিদার জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর দায়িত্ব সিটি কর্তৃপক্ষের। এখানে আমাদের কিছুই করণীয় ছিলনা, অনুষ্ঠান আয়োজনের সম্পুর্ণ বন্দোবস্ত করেছেন সংস্লিষ্ট কাউন্সিলম্যানরা। এটা তাদের দায়িত্ব কাকে আমন্ত্রণ জানাবেন। তবে বাংলাদেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো উচিত ছিল বলে তারা মনে করছেন।
ওয়াশিটন ডিসি’র বাংলাদেশ রাষ্ট্রদূতের একটি সূত্র জানিয়েছেন, তারা নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কোন আমন্ত্রণ পাননি এমনকি কোন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বিষয়টি জানাননি।
নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতের সাথে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার দপ্তরের জনৈক কর্মকর্তার সাথে কথা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনিও নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের পক্ষ কোন আমন্ত্রণ পাননি। ফলে তিনি উক্ত অনুষ্ঠানে যাননি।
গত রবিবার দুপুর ২টায় বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন করেন জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নব নির্বাচিত সিটি কাউন্সিলম্যান উপমহাদেশীয় বংশোদ্ভুদ শেখর কৃষ্ণান। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)এর সাবেক ও বর্তমান কর্মকর্তারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমন্ত্রণ না পাওয়ায় নিউইয়র্কের বাংলাদেশ দূতাবাসের কোন সরকারি কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন না।
জ্যাকসন হাইটসের একটি রাস্তা ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে নামকরণের জন্য প্রায় এক বছর ধরে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) সাবেক ও বর্তমান কর্মকর্তারা নানাভাবে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগসহ সামাজিক তৎপরতা চালিয়ে আসছেন কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাদের কাউকেই কোন রকম বক্তব্য দিতে না দেওয়ায় প্রবাসীদের মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় সেখানে উপস্থিত সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও তাদেরকেও দু’টি কথা বলার সুযোগ দেননি আয়োজকবৃন্দ। এ ঘটনায় নিউইয়র্ক প্রবাসীরা হতবাক হয়েছেন। এমনকি জ্যাকসন হাইটসে বসবাস করেন না শ্রমিক সংগঠনের সাথে জড়িত এমন একজন ব্যক্তিকে দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করা হয়। যা উপস্থিত প্রবাসীদের মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কংগ্রেসওমেন গ্রেস মেং, অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, কাউন্সিল মেম্বার জেসিকা গঞ্জালেজ-রোজাস, কাউন্সিল মেম্বার লিন্ডা লি, জেবিবিএ’র সভাপতি হারুন ভুঁইয়া ও সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান, অপর জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, সাধারন সম্পাদক তারেক হাসান খানসহ শত শত বাংলাদেশি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বাংলা প্রেস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ