Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামায়াত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: April 22, 2023 | 8:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ২১ এপ্রিল সকাল পৌনে ৯টায় মসজিদের নিকটবর্তী ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউর পিএস ১০৬ খোলা মাঠে এ জামায়াত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ঈদ জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। নামাজ শেষে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান, মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন, জাফর তালুকদার, আজিজুল হক ও সোহেল চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ