Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদে দারুল ক্বিরাতের সামার ক্লাসে অংশগ্রহনকারীদের সমাপনি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: August 22, 2017 | 1:01 PM

ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র’র অধীনে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে দারুল ক্বিরাতের সামার ক্লাসে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সমাপনি অনুষ্ঠান গত ২০ আগষ্ট রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কুরআন সহীহভাবে শিক্ষা কোর্সের ফলাফল প্রকাশ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. হেলাল উদ্দিন, ক্বারী হাজী অলিউর রহমান, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। বিপুল সংখ্য্যক ছাত্র-ছাত্রী,অভিভাবকসহ কমিউনিটির লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে দোওয়া-মোনাজাত করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া জানান, বাংলাবাজার জামে মসজিদে দু’মাসব্যাপি দারুল ক্বিরাত সামার ক্লাসে ৮ জন শিক্ষকের তত্ত্বাবধানে জমাতে আউয়াল থেকে খামিছ পর্যন্ত ৭ জমাতে শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।তিনি জানান, আগামী ৯ সেপ্টেম্বর থেকে প্রতি শনি-রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহীহ কুরআন শিক্ষা কোর্স পুনরায় শুরু হবে। এছাড়া, ফুল টাইম হাফিজি মাদ্রাসা দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। ভর্তির বিষয়ে প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সাথে যোগাযোগের (ফোন : ৩৪৭-২০৮-৯০৫৫) অনুরোধ জানান হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ