নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদে দারুল ক্বিরাতের সামার ক্লাস সমাপনি উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুতলী ট্রাষ্ট্র’র অধীনে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে দারুল ক্বিরাতের সামার ক্লাসে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সমাপনি উৎসব গত ১৯ আগষ্ট রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কুরআন সহীহভাবে শিক্ষা কোর্সের ফলাফল প্রকাশ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীন, ফার্মাসিস্ট ড. ফুরকান চৌধুরী, হাফেজ ওহী আহমদ চৌধুরী, হাফেজ বদরুল আলম প্রমুখ।


বিপুল সংখ্য্যক ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ কমিউনিটির লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোওয়া-মোনাজাত করা হয়।
প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া জানান, বাংলাবাজার জামে মসজিদে দু’মাসব্যাপি দারুল ক্বিরাত সামার ক্লাসে ৮ জন শিক্ষকের তত্ত্বাবধানে জমাতে আউয়াল থেকে খামিছ পর্যন্ত ৭ জমাতে ১২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ক্লাসের সময়সূচি ছিল সপ্তাহে ৪ দিন, প্রতিদিন ৪ ঘন্টা করে।
তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে প্রতি শনি-রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহীহ কুরআন শিক্ষার পরবর্তী কোর্স শুরু হবে। এছাড়া, ফুল টাইম হাফিজি মাদ্রাসা দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসায় ভর্তি চলছে। ভর্তির বিষয়ে প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সাথে যোগাযোগের (ফোন : ৩৪৭-২০৮-৯০৫৫) অনুরোধ জানান হয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!