Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাবাজার মসজিদের ফান্ডরেজিং রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: November 14, 2018 | 10:04 AM

https://www.facebook.com/USANewsNY/videos/195490961338912/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ১৮ নভেম্বর রোববার। এদিন সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ফান্ডরেজিং অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী ভাষ্যকার ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. কাফিল উদ্দীন সালেহী সরকার।
ফান্ডরেজিং অনুষ্ঠানকে সফল করতে যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখার জন্য মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ও ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাবাজার মসজিদ ভবন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে ইতোপূর্বে ফান্ডরেজিং কমিটি গঠন করা হয়। ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডা. আবদুস সবুরকে এবং সদস্য সচিব করা হয় আসেফ বারী টুটুলকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এডভোকেট কায়্যূম চৌধুরী, আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, হারুন ভূইয়া, ইকবাল হোসেন, সাইদুর রহমান লিংকন, মোতাসিম বিল্লাহ হোসেন তুষার, মো. আহসান রাসুল নাসির এবং কার্যকরী কমিটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এই কমিটির সদস্য।
মসজিদে আর্থিক সহযোগিতার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়েছে। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক : হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV