নিউইয়র্কে বাংলা ক্লাবের আনন্দ-উৎসবমুখর বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন বাংলা ক্লাবের বনভোজন। গত ২৪ জুলাই সোমবার ব্রঙ্কসের ফেরী পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ক্লাবের সদস্য ও তাদের স্বজনরা ফেরী পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ
উপভোগ করেন। নতুন প্রজন্মের শিশু কিশোরদের উপস্থিতিতে এটি পরিনত হয় মিলন মেলায়। বনভোজনে বারবিকিউসহ মজাদার সব খাবার উপভোগ করেন সকলে। পুরুষ-মহিলা ও শিশু-কিশোরা অংশ নেয় বিভিন্ন খেলাধূলার। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বাংলা ক্লাব কর্মকর্তা কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাব সভাপতি আবুল কালাম পিনু, সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, পিকনিক কমিটির আহ্বায়ক মোমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ভূইয়া ও সদস্য সচিব মিজানুর রহমান, সংগঠনটির কর্মকর্তা কমিউনিটি এক্টিভিস্ট বখতিয়ার রহমান খোকন, বাছির খান, মো. কে জামান, মীর এস আলী, শুয়িব উদ্দিন, মুকিত চৌধুরী, উপদেষ্টা মীর আবদুল লতিফ, রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বাংলা ক্লাবের আত্মপ্রকাশ ঘটে। তারই অংশ আজকের বনভোজন। তারা বলেন, কমিটির সকলে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় পিকনিক সফল হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ