Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাউল শিল্পী কিরণ চন্দ্র রায়-এর সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ দর্শক-শ্রোতা

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: July 11, 2018 | 4:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কিরণ চন্দ্র রায়ের এক সন্ধ্যায় প্রবাসীরা প্রাণভরে উপভোগ করলেন গ্রামবাংলার মানুষের গান বাউল সঙ্গীত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন গত ৪ জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডস্থ কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করে ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ ইনক। অনুষ্ঠানে শিল্পী একে একে ১০/১৫টি গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

গানের ফাঁকে ফাঁকে শিল্পী তার পরিবেশিত বাউল গানের রচনার প্রেক্ষাপট সহ গানগুলোর গীতিকার ও সুরকারদের নাম উল্লেখ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানের শুরুত শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় শিল্পী রথীন্দ্র নাথ রায়, গীতিকার জীবন চৌধুরী, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান রুবেল ও সৈয়দ আল আমীন এবং সদস্য সচিব বেলাল আহমেদ। এর আগে শিল্পী ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ফখরুল ইসলাম দেলোয়ার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ছড়াকার মনজুর কাদের।

শিল্পীর সাথে প্রবাসীদের সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিপুল র্সখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV