নিউইয়র্কে বাঙালি আমেজে বৈশাখ বরণের ব্যাপক কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাঙালি আমেজে সুদূর এই প্রবাসেও অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের উজ্জীবিত রাখার পাশাপাশি নতুন প্রজন্মে বাংলার ফল্গুধারা প্রবাহিত করার সংকল্পে বাংলা নতুন বছর-১৪২৬ কে বরণের ব্যাপক প্রস্তুতি চলছে। বহুবছর আগে পান্তা-ইলিশের আমেজে পয়লা বৈশাখ বরণের এই রেওয়াজ নিউইয়র্কে চালু করে ড্রামা সার্কেল। বছরের পরিক্রমায় কমিউনিটি যেমন বড় হয়েছে, ঠিক তেমনি একই আমেজে ঘটা করে বর্ষবরণের পরিধিও বিস্তৃত হয়েছে। এবার পয়লা বৈশাখ তথা নতুৃন বছরকে বরণের অন্তত: ১৪টি কর্মসূচি গ্রহণের তথ্য এখন পর্যন্ত জানা দেছে। এর বাইরেও রয়েছে ঘরোয়া আমেজের বর্ষবরণ।
প্রাণে প্রাণ মিশিয়ে হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধনে উচ্ছ্বল তরুণ-তরুণীর অনেকে দিনটিকে স্মৃতিময় করার অভিপ্রায়ে বাঙালি পোশাকের সমাহারও ঘটাবে বলে শোনা যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, বাঙালিত্ব বহুজাতিক এই সমাজে উজ্জীবিত রাখার এই উদ্যমে বরাবরের মত অনেক ব্যবসায়ীও জড়িত হয়েছেন। গ্রোসারিতে ইলিশসহ অনেক পণ্যে ডিসকাউন্ট দেয়ার ঘোষণাও এসেছে এরই মধ্যে। আর এভাবেই ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখের দিনটি বাঙময় হয়ে উঠবে বলে প্রবাসীরা আশা করছেন। উল্লেখ্য, দিনটি রোববার হওয়ায় অনুষ্ঠানের মেজাজেও পরিপূর্ণতা আসবে বলে আশা করা হচ্ছে।
বর্ষবরণে ড্রামা সার্কল’র অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে সন্ধ্যায় ৬টায়। এর আগে বিকেল ৩টায় শুরু হবে ডাইভার্সিটি প্লাজায় জেবিবিএর বৈশাখী মেলা। একইস্থানে বেলা ১২টায় বিপার বৈশাখী র্যালি তথা মঙ্গল শোভাযাত্রা হবার কথা। এর আগের দিন শনিবার বেলা ১২টায় ব্রুকলীনে এভিনিউ সি প্লাজায়ও বিপার উদ্যোগে বৈশাখী র্যালির কর্মসূচি রয়েছে। প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখতে নিরন্তরভাবে কর্মরত বিপার এসব কর্মসূচি নিয়ে কৌতুহল রয়েছে সর্বত্র।
‘আনন্দধ্বনি’র প্রভাতী বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান হবে রোববার সকাল ৭টা থেকে জ্যামাইকার সুসান বি এন্থনী স্কুল মিলনায়তনে (৮৮-৫ ১৮২ স্ট্রীট এন্ড হিলসাইড এভিনিউ)। তারা রাজধানী ঢাকায় ছায়ানটের আদলে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে।
নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব ইনক এবং নিউ আমেরিকান ইয়্যুথ ফোরামের বৈশাখী মেলা রোববার বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে জ্যামাইকার পিএস ৯৫ মিলনায়তনে (৯০ এভিনিউ, ১৭৯ ষ্ট্রীট ও ১৭৯ প্লেস-এর মাঝে)।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক, বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডসশীপ সোসাইটি (বাফস) প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ, টাঙ্গাইল জেলা সোসাইটি ইউএসএ, কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনক, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক, যশোর সোসাইটি ইউএসএ ইনক, উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকেও বাংলা নতুন বছরকে বরণের কর্মসূচি রয়েছে। এনআরবি নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








