Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার গ্র্যান্ড ওপেনিং শুক্রবার

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: September 22, 2018 | 11:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার গ্র্যান্ড ওপেনিং আগামী ২৮ সেপ্টেম্বর শুক্রবার। এদিন রাত ৮ টায় নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ১৫০৪ ওলমস্টেড এভিনিউ মামুন’স টিউটোরিয়ালে উদ্বোধন হবে বারী হোম কেয়ার এর ব্রঙ্কস শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনেরা এবং বারী হোম কেয়ার এর সেবা গ্রহণকারী সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
বারী হোম কেয়ার কতৃপক্ষ জানায়, আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে বারী হোম কেয়ার। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের দক্ষতা এবং নিষ্ঠা’র সাথে সেবা দিয়ে আসছে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করে।
কতৃপক্ষ জানায়, সাফল্যের ধারাবাহিকতায় জ্যাকসন হাইটস, জ্যামাইকা, লং আইল্যান্ডের পাশাপাশী ব্রঙ্কসবাসীর কথা বিবেচনা করে এবং ব্রঙ্কসে বারী হোম কেয়ার এর সেবা গ্রহণকারী সদস্যদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে বারী হোম কেয়ার এর ব্রঙ্কস শাখা।
বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) বলেন, বিগত দিনে বারী হোম কেয়ারের সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে বিভিন্ন সময়ে কমিউনিটির যারা বারী হোম কেয়ারের পাশে ছিলেন, নানাভাবে সহযোগীতা করেছেন, তাদের সবার প্রতি সহৃদয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরাবরের মতই আগামী পথচলায়ও বারী হোম কেয়ারের সকল বন্ধু, শুভাকাঙ্খীদের পাশে পাওয়ার প্রত্যাশা তার।

 
আসেফ বারী (টুটুল) বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার উদ্বোধনে কমিউনিটির সকলের আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যাশা করে বলেন, নিউইয়র্কের যেখানেই বাঙালী, সেখানেই বারী হোম কেয়ার পৌঁছে যাবে ইনশাল্ল¬াহ। বারী হোম কেয়ার একমাত্র হোম কেয়ার প্রতিষ্ঠান যারা নিউইয়র্কের পাঁচ বোরো এবং লং আইল্যান্ডে হোম কেয়ার সেবা প্রদানে সক্ষম। তিনি বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য প্রবাসীদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV