নিউইয়র্কে বাস চাপায় বাংলাদেশি মালেকা চৌধুরী নিহত

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : সন্ধ্যাকালীন ব্যায়ামে বের হয়ে বাস চাপায় মালেকা চৌধুরী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। তার বয়স ৫৫ বছর। নিহত মালেকা চৌধুরীর বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়। নিউইয়র্ক সময় শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জ্যামাইকার হিল সাইডে মেরিক বুলোবার্ডে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মালেকা চৌধুরী মেয়েকে নিয়ে হাটতে বের হন। তিনি রাস্তা পার হওয়ার সময় (এমইএ১৬৬৭) নম্বরের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। জানা গেছে, মালেকা চৌধুরী ২ ছেলে ও ১ মেয়ের সঙ্গে জ্যামাইকায় বসবাস করতেন। তার ছেলে মতিউর রহমান কুইন্স নিউইয়র্ক শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুতে ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। বাংলাদেশী কমিনিউটিতে নেমে আসে শোকের ছায়া।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








