Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের সংবর্ধনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: May 12, 2023 | 6:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় নিউইয়র্কে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেস পার্টি হলে সোমবার রাতে ঢাকা জেলাবাসী এ সংবর্ধনার আয়োজন করে। সাবেক ছাত্রনেতা আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক ও কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ডাকসু’র সাবেক জিএস খায়রুল কবীর খোকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ- আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, জাসাসের আহবায়ক হেলাল খান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান এম আজীজ, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, এডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামাল, বাবুল চৌধুরী প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, বিএনপি নেতা মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নূসরাত আহমেদ, কাজী আজম, ফিরোজ আহমেদ, শাহাদৎ হোসেন রাজু, সৈয়দা মাহমুদা শিরিন, সরোয়ার খান বাবু ভিপি জসীম, কাজী আমিনুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, আলমগীর কবীর, পারভেজ সাজ্জাদ, হুমায়ূন কবীর, আনিসুর রহমান, জাহাঙ্গির হোসাইন প্রমুখ।

বক্তারা গিয়াস আহমেদকে তার নতুন দায়িত্বের জন্য অভিবাদন জানিয়ে বলেন, গিয়াস আহমেদ ঢাকা দোহার থানা ছাত্র দলের সভাপতি, রমনা থানার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দোহারে নিয়ে বিশাল জনসভা করাবার কারনে তৎকালিন সরকারী দলের লোকেরা তার বিরুদধে মিথ্যা মামলা দায়ের করে। তখন তিনি নিজ বাডীতে ঘুমাতে পারেন নি। উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে ষ্টুডেনট ভিসা নিয়ে আগমন করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুলতে পারেন নি। বাংলাদেশ থেকেই তিনি ইচ্ছা পোষন করেছিলেন যুক্তরাষ্ট্রে গিয়েও তিনি এরশাদ বিরোধী আন্দোলন করবেন এবং বিএনপি এবং ছাত্রদল গঠন করবেন। সত্যি তার স্বপ্ন বাসতবায়ন হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিষ্ঠার আগেই তার নেতৃত্বে ১৯৮৮ এ মার্চ মাসে যুক্তরাষ্ট্র ছাত্র দল গঠন করা হয় এবং তিনি প্রথম সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লিপিবদ্ধ করেন। যুক্তরাষ্ট্র বিএনপি গঠনেও তিনি অন্যতম ভুমিকা পালন করেন। যুক্তরাষট বিএনপির প্রথম আহবায়ক কমিটির তিনি একজন অন্যতম সদস্য ছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ছাত্র দল একটি শক্তিশালী সংগঠনে পরিনত হয়। এরশাদ বিরোধী আন্দলন তখন তুংগে। যুক্তরাষ্ট্র বিএনপি এবং ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে হোয়াইট হাউজ, ক্যাপিটাল হিল এবং জাতিসংঘে এরশাদ বিরোধী আন্দোলন এবং বিক্ষোভ প্রদর্শন করে। তিনি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিউইয়ক ষ্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িতব পালন করেছেন। ১/১১ এর সময় বেগম খালেদা জিয়া তার নিজস্ব ক্ষমতাবলে গিয়াস আহমেদকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদাক হিসেবে নিয়োগ দেন। সর্বশেষে দলের একটিং চেয়ারপারসন তারেক রহমান গিয়াস আহমেদকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপহার দেন।
বক্তারা বলেন, গিয়াস আহমেদ শুধু বাংলাদেশী রাজনীতির সাথেই যুক্ত নন। আমেরিকার মুলধারার রাজনীতির সাথেও জরিত। তিনি ২০০২ সনে নিউইয়ক ষ্টেট সিনেটর হিসেবে নির্বাচন করে আলোরন সৃষ্টি করেন। ২০০৪ সালে তিনি নিউইয়ক ষ্টেট এসেমবলীম্যান হিসেবেও নির্বাচন করেন। তিনি বাংলাদেশ কংগ্রেসনাল ককাস গঠনে অগ্রনী ভুমিকা পালন করেন। তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি এবং কংগরেসম্যান গ্রেগরী মিক্সের সাথে বাংলাদেশে গমন করে বাংলাদেশের পক্ষে জোরালো ভুমিকা পালন করেন। জাতিসংঘের অর্থায়নে চট্টগ্রামে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটি গঠনেও তিনি গুরত্বপুরন ভুমিকা পালন করেন। বিএনপি যখন ক্ষমতায় তখন দেশ বিরোধী অপশক্তি যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে আছে তারা ভারতীয় এজেন্টেদের সহযোগীতায় কংগ্রেসে বাংলাদেশের বিরুধে অর্থনৈতিক অবরোধ দেওয়ার জন্য আহ্বান করলে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির নেতৃত্বে কংগ্রেসের প্যানেল ডিসকাশনে তা বাতিল করে দেয়া হয়। এ ব্যাপারেও তিনি গুরুত্বপুরন ভুমিকা পালন করেন। এখনো তিনি বাংলাদেশের পক্ষে কাজ করে চলেছেন। বক্তারা বলেন, গিয়াস আহমেদকে কেন্দ্রীয় বিএনপির সদস্য পদে নিয়োগ দেয়ার জন্য দেশনায়ক তারেক রহমানকে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি গিয়াস আহমেদ এই গুরুদায়িত্ব যথাযতভাবে পালন করে বাংলাদেশ থেকে স্বাধীনতার মুল চেতনা বিরোধী অপশক্তিকে হঠিয়ে তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি দেশ প্রেমিক সরকার গঠনে সহায়তা করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV