Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত আটটি গ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রদশর্নী : বইগুলো ছড়িয়ে দিলে জনগণ ও রাজনীতি উপকৃত হবে: মির্জা ফখরুল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: January 30, 2023 | 2:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ড. খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে যেমন দৃঢ়তা রয়েছে, তার লেখার মধ্যেও তা প্রতিফলিত হয়েছে। তার লেখায় যেমন রাজনীতি রয়েছে, তেমন অর্থনীতিও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা গ্রন্থগুলোর ব্যাপারে মির্জা ফখরুল বলেন, বইগুলো পড়ে পাঠক ইতিবাচক ধারণা নিয়ে জীবনকে সমৃদ্ধ করতে পারবে। তার রচিত বইগুলো ছড়িয়ে দিলে জনগণ ও রাজনীতি উপকৃত হবে।’
২৯ জানুয়ারী রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে “নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী”র ব্যানারে এই মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানে গ্রন্থগুলোর লেখক ড. খন্দকার মোশাররফ হোসেন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্য দেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ড. মোশাররফ রচিত আটটি গ্রন্থের বিশদ বিবরণ উপস্থাপন করেন।

সাবেক সিনিয়র জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর ও অধ্যাপক মনির হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ডা. মজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বর্তমানে একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি। দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আওয়ামী লীগ আগেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জনগণকে বোকা বানিয়ে আওয়ামী লীগ বিভিন্ন কায়দায় বর্তমানেও একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে বিএনপি চরম দুঃসময় কাটাচ্ছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত অবস্থায় রয়েছেন। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকে কারাগারে রয়েছেন। আগামী নির্বাচন অনিশ্চিত। আমরা জনগণকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছি।’

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, অংগ সংগঠন সমুহের নেতা-কর্মী ও বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের ব্যাপক উপস্থিতিতে বইসমুহ প্রদর্শিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ