নিউইয়র্কে বিএ এক্সপ্রেস ইউএসএ’র সিইও আলী রেজা
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশিষ্ট ব্যাংকার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এখন নিউইয়র্কের বিএ এক্সপ্রেস ইউএসএ ইনকের সিইও। গত ১ অক্টোবর তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রায় ৩০ বছর অবদান রাখা সৈয়দ মোহাম্মদ আলী রেজা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের উচ্চ পদে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি প্রাইম ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দীর্ঘ ১৩ বছর ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে জনতা ব্যাংকের সিলেট বিভাগের বিভিন্ন শাখায় ম্যানেজারের দায়িত্ব পালন করেন। তার ব্যাংকিংখাতে প্রায় ৩০ বছরের ক্যারিয়ার। শুরু করেছিলেন সিনিয়র অফিসার হিসেবে ১৯৮৮ সালে জনতা ব্যাংকের সিলেট জিন্দাবাজার শাখায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন। ব্যাংকিং ডিপে¬ামা এবং সিএ করেছেন রেজা। তিনি জ্যামাইকার হিলসাইডের বিএ এক্সপ্রেসের নিয়মিত দায়িত্ব পালন করেন। তার বড় ছেলে ইউনির্ভাসিটি অব মিশিগান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। রেজার দেশের বাড়ী সিলেটের হবিগঞ্জে।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan