নিউইয়র্কে বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপে ব্যবসায় সফলতার নানা পরামর্শ
https://www.facebook.com/USANewsNY/videos/2343296119021507/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’ আয়োজিত বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপে বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান বলেছেন, যেকোন ব্যবসা শুরুর আগে সেই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ ধারণাসহ সুষ্ঠু পরিকল্পনা থাকা জরুরী। আর ব্যবসায় সফল হতে হলে অভিজ্ঞতা, দীর্ঘ্য মেয়াদী পরিকল্পনা, উন্নত কাস্টমার সার্ভিস, ভালো লোকেশন, দক্ষ ব্যবস্থাপনা, সুন্দর প্রেজেন্টেশন, ছোট-খাট বিষয়কে গুরুত্ব দেয়া, হিসাব-নিকাশে স্বচ্ছতা, ব্যবসায় সময় দেয়া, টিম ওয়ার্ক, মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা, ক্রেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, সর্বোচ্চ সেবা প্রদান, দূরদৃষ্টি, আধুনিক সিস্টেমসহ ইত্যাদি বিষয়ের ওপর নজর দিতে হবে। ব্যবসা শুরুর আগে করণীয় বিষয়ে অভিজ্ঞদের ছাড়াও আইনজ্ঞদের সাথে খোলামেলা পরামর্শের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে গত ১৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ ওয়ার্কশপে বিষয় ভিত্তিক আলোচনায় মূল আলোচক ছিলেন ইয়াকুব এ খান সিপিএ। ওয়ার্কশপে মডারেটর ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন. মজুমদার, মাস্টার অব ল। এছাড়াও আলোচক ছিলেন এইচএবি ব্যাংক’র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আহমেদ, নিউইয়র্কের হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেমস’র রিলেশনশীপ ম্যানেজার রহমান আরশাদ এবং ম্যাস মিউচ্যুয়াল মেট্রো নিউইয়র্ক’র ফাইন্যান্সিয়াল প্রফেশনাল মোহাম্মদ গাফফার।
ওয়ার্কশপে কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যবসা প্রতিষ্ঠাসহ এতে সফল হতে করণীয় এবং এর ব্যর্থতার বিষয়ে কমিউনিটিকে সচেতন করার লক্ষ্যে বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ এ ওয়ার্কশপের আয়োজন করে।
কমিউনিটির অতি পরিচিতমুখ সিপিএ ইয়াকুব এ. খান ‘বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’র লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।


ওয়ার্কশপে মোহাম্মদ এন মজুমদার বলেন, ব্যবসায় যেমন লাভবান হওয়া যায়, তেমনী লস হওয়ার নানা ঝুঁকি থাকে। সঠিক আইনকানুন জেনেশুনেই সংশ্লিষ্ট ব্যবসায় নিয়োজিত হওয়া জরুরী। অন্যের দেখা-দেখি ব্যবসায় অর্থ বিনিয়োগ করা উচিত নয়। এতে সব ক্ষেত্রে সফল হওয়া যায় না। যেকোন ব্যবসার জন্যই হোম ওয়ার্ক দরকার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করা উচিত। তিনি বলেন, কোন প্রতিষ্ঠানে ১২৫ জনের নীচে এমপ্লয়ী থাকলে সেটি স্মল বা ক্ষুদ্র ব্যবসা হিসেবে গন্য হয়। স্মল ব্যবসায়ীদের নিউইয়র্ক সিটি প্রশাসন নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এসব জেনে সংশ্লিস্টরা সুযোগ-সুবিধা নিতে পরেন অনায়াসেই।
অন্যান্য বক্তারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে নানামুখি পরামর্শ তুলে ধরেন। ব্যবসা শুরুর পূর্বে যে সকল বিষয় বিবেচনায় রাখা দরকার, ব্যবসা পরিচালনায় জ্ঞান অর্জনের গুরুত্ব, একজন উদ্যোক্তার আইনী বিষয়ে করণীয়, ব্যাংকিং-এর গুরুত্ব, ফাইনন্সিয়াল ডাটা, রিপোর্ট পর্যালোচনাসহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা সঠিক পরিকল্পনা, ব্যবসার ধরন, পুঁজি, ব্যাংক লোন, এ্যামপ্লয়ী, কাস্টমার সার্ভিস, লোকেশন, আয়-ব্যয় সুষ্ঠু ব্যবস্থাপনাসহ ব্যবসার খুটিনাটি বিষয়গুলো তুলে ধরেন।
পরে উপস্থিত ব্যবসায়ীরা অনেকেই মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের ব্যবসার অভিজ্ঞতা কথা তুলে ধরেন। অংশ নেন প্রশ্ন-উত্তর পর্বেও। অর্ধ শতাধিক ব্যবসায়ী এ ওয়ার্কশপে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই এ ধরনের আয়োজনের জন্য বিজনেস নেটওয়ার্কিং গ্রুপকে ধন্যবাদ জানান।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK