Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিপিএল ইউএসএ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট : সিলেট সুলতান্স’র শিরোপা জয়

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: November 7, 2018 | 1:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত উৎসব গ্রুপ বাংলাদেশী প্রিমিয়ার লীগ-বিপিএল ইউএসএ টি-২০ ক্রিকেট টুর্নামেট-২০১৮ এর শিরোপা জয় করেছে সিলেট সুলতান্স। রানার্সআপ হয়েছে ঢাকা স্করপিয়ন্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাইল খেলায় সিলেট সুলতান্স’র টুনার্মেন্টের একমাত্র অপরাজিত দল ঢাকা স্করপিয়ন্সকে তিন উইকেটে পরাজিত করে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুরু হওয়া এই টুর্নামেন্ট প্রথম আসরের আনুষ্ঠানিক সমাপ্তিও হলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজক ছিলো নর্থ আমেরিকান ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন ও এনওয়াইবিসিএল। টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগের নামে ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘উৎসব গ্রুপ’ আর মিডিয়া পার্টনার হচ্ছে ‘টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’। স্থানীয় রুজডেলের আইডলউল্ড ক্রিকেট মাঠে গত ৪ নভেম্বর রোববার সকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। নিউইয়র্কের স্থানীয় ক্রিকেটারদের সাথে সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট এবং বাংলাদেশের খেলোয়াররাও টুনামেন্টের ১৬ টি দলের হয়ে খেলায় অংশ নেয়। খবর ইউএনএ’র।টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচের শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা স্করপিয়ন্স। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকার ব্যাটসম্যানদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান সংগ্রহ করে। দলের নাজমুল সিদ্দিকী ৩২ এবং আহসান সিদ্দীকী ৫১ রান করেন। সিলেটের সালাহ উদ্দিন এবং ইমরান হাসিব ২ টি করে উইকেট নেন।

পরবর্তীতে ১৪২ রানের লক্ষ্যে বাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট সুলতান্স । একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। তবে দলের হাল ধরেন সাকের আহমেদ। ৯২ রান করে জয়ের ভিত সাকের’ই গড়ে দেন। এছাড়া একমাত্র সালেহ উদ্দীন দুই অংকের কোঠায় রান সংগ্রহ করেন। দলের অন্যেরা ছিলো আসা যাওয়ার মধ্যে। শেষ মূহুর্তে এক বল হাতে রেখেই জয়ের টার্গেটে পৌছে যায় সিলেট সুলতান্স। টাইম টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করে।

টুর্নামেন্টে মোস্ট ভেলুয়েবল প্লেয়ার (এমভিপি) হওয়ার গৌরব অর্জন করে সিলেট সুলতান্স-এর সাকের আহমেদ। মোস্ট ভেলুয়েবল প্লেয়ার অব দ্যা টুনামেন্টও হন তিনি। এছাড়ায় টুনামেন্টে সর্বাধিক উইকেট সংগ্রহনকারীর গৌরব অর্জন করেন সৈয়দ রাসেল।

ফাইনাল ম্যাচে আমন্ত্রিত উপস্থিত ছিলেন টুর্নামেন্টর গ্র্যান্ড স্পন্সর উৎসব গ্রুপ-এর চেয়ারম্যান রায়হান জামান। ম্যাচ শেষে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সুমন খান এবং সহ সভাপতি মাসুম রহমান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, উৎসব গ্রুপের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ এ আল আমীন ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র কর্মকর্তা তৈয়বুর রহমান টনি অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলের ম্যানেজার এবং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV