নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ইফতার পার্টির সময় সূচি
Vector logo for Ramadan Iftar Party, cut paper sign with pile of islamic fasting food - dried dates in bronze bowl and red prayer beads or muslim rosary, original brush typeface for words iftar party.
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশী মুসলিম কমিউনিটিতে জমজমাট ইফতার পার্টির আয়োজন চলছে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে এসব ইফতার পার্টির আয়োজন চলছে। বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই ইফতার পার্টির দিন-তারিখ ঘোষণা করেছে। জানা গেছে, পবিত্র রমজান মাস জুড়েই বিভিন্ন সংগঠনের ইফতার পার্টি আয়োজনের কারণে কমিউনিটি সেন্টার ও পার্টি হল এবং বিভিন্ন রেষ্টুরেন্টের হলগুলো ইতিমধ্যেই বুকিং সম্পন্ন হয়েছে।
জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষ্যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ইনক’র ইফতার মাহফিল ২৫ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাশিং-এর আলী বাবা রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে, বগুড়া সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে, বাংলাদেশ সোসাইটি ইনক’র কিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল ২৭ মে রোববার উডহ্যাভেন বুলেভার্ডের জয়া পার্টি হলে, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের স্টারলিং এভিনিউর নীরব রেষ্টুরেন্টে, পাবনা সমিতি ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার সন্ধ্যা ৮টায় এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে, শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার বিকেল সাড়ে ৫টায় ব্রঙ্কসের মামুন টিউটোরিয়াল মিলনায়তনে, বগুড়া জেলাবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার বিকেল ৫টায় উডসাইডের কুইন্স প্যালেসে, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৮ মে সোমবার সন্ধ্যা ৮টায় উডসাইডের গুলশান ট্যারেসে, সিলেট এম.সি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৮ মে সোমবার বাদ আসর এস্টোরিয়ার জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ৩০ মে বুধবার সন্ধ্যা ৭টায় উডসাইডের গুলশান ট্যারেসে, মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ১ জুন শুক্রবার সন্ধ্যা ৮টায় উডসাইডের কুইন্স প্যালেসে, যশোর এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ১ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় পালকী পার্টি সেন্টারে, ব্রঙ্কসের পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ২ জুন শনিবার সন্ধ্যা ৭টায় পিএস ১০৬-এর ক্যাফেটারিয়ায়, নিউইয়র্ক প্রবাসী চুয়াডাঙ্গা জেলাবাসীদের ইফতার মাহফিল ২ জুন শনিবার জ্যাকসন হাইটসের হাটবাজার রেষ্টুরেন্টের পার্টি হলে, ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ৪ জুন সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নিউ মেজবান পার্টি হলে, ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ইনক’র দোয়া ও ইফতার মাহফিল ৫ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে, রাজবাড়ী ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর ইফতার ও দোয়া মাহফিল ৮ জুন শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে, গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ১০ জুন রোববার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। ইউএনএ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি